Ahmadpur-Katwa: কাঁদরা- কীর্ণাহার-লাভপুরের মতো ১৪ টি স্টেশন হয়ে ছুটবে নয়া লোকাল! আনন্দে মাতোয়ারা যাত্রীরা
Ahmadpur-Katwa Rail line: বাংলার রেলের পরিকাঠামো দ্রুত উন্নতি করা হচ্ছে। একাধিক নতুন লাইনে যেমন ট্রেন দেওয়া হচ্ছে তেমনই দ্রুত গতিতে পরিকাঠামো উন্নতির কাজও করা হচ্ছে। যাত্রীদের সমস্যাকে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। আর সেদিকে তাকিয়েই ট্রেনের সংখ্যা বৃদ্ধি হল কাটোয়া-আহমদপুর লাইনে। অন্যতম গুরুত্বপূর্ণ এই লাইন। কয়েক হাজার যাত্রী যাত্রা করে থাকেন। কিন্তু লোকাল ট্রেনের সংখ্যা কম থাকার কারনে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল নিত্য যাত্রী থেকে সাধারণ যাত্রীদের।
আর সে কথা মাথায় রেখে এই লাইন অর্থাৎ কাটোয়া-আহমদপুর লাইনে (Ahmadpur-Katwa Rail line|) বাড়ানো হল লোকাল ট্রেনের সংখ্যা। আইসিএফ মেমু লোকাল ট্রেন দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। জারি করা হয়েছে টাইমটেবিলও।

নয়া ঘোষণা অনুযায়ী নয়া এই লোকাল ট্রেনটি (Ahmadpur-Katwa Rail line|) কাটোয়া থেকে সকাল ৬: ৩৫ মিনিটে ছেড়ে আহমদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর পাচুন্দি-জ্ঞানদাস কাঁদরা- কীর্ণাহার-লাভপুরের মতো ১৪টি স্টেশন অতিক্রম করে সকাল ৮টায় আহমদপুর পৌঁছে দেবে। একই ভাবে ফেরার সময়েও এই ট্রেন পাওয়া যাবে।
তবে তা পাবেন পরের দিন সকাল ৮:৪৫ মিনিটে। আহমদপুর থেকে ট্রেনটি ছেড়ে কাটোয়ায় ১০:১০ মিনিটে পৌঁছে দেবে। দীর্ঘ পথে একাধিক স্টপেজ দেবে। এতে যাত্রীদের আরও সুবিধা হবে। আহমদপুর-কাটোয়ার রুটে এই নতুন ট্রেনের দাবি দীর্ঘদিনের।
অবশেষে তা পূর্ণ হওয়াতে খুবই খুশি সে লাইনের সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা। ইতিমধ্যে নয়া এই লোকাল ট্রেনটি চলতে শুরু করে দিয়েছে। তবে প্রথম যে দিন ট্রেনটি লাভপুরে পৌঁছয় সেদিন সেখানকার মানুষের আনন্দের সীমা ছিল না। একেবারে ফুল, শাঁখ বাজিয়ে নয়া লোকাল ট্রেন|টিকে স্বাগত জানানো হয়। একই সঙ্গে রেলকেও ধন্যবাদ জানান। নিত্যযাত্রীরা বলেন, কাটোয়া-আহমদপুর লাইনে নতুন একটি ট্রেনের খুবই প্রয়োজন ছিল। অবশেষে তা পূরণ হওয়াতে খুবই খুশি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়া-আহমদপুর লাইনে সকাল ১০ টা ৩২ মিনিটের পর আর কোনও লোকাল ট্রেন নেই। ফলে বিকেলে কিংবা রাতে কাটোয়া ও আহমদপুর ফিরতে কাল ঘাম ছুটে যেত। অনেক ঘুরে ফিরতে হতো। সেখানে দাঁড়িয়ে কিছুটা হলেও নয়া এই লোকাল ট্রেন মুসকিল আসান হবে বলে দাবি যাত্রীদের। তবে আগামিদিনে এই লাইনে আরও যাতে রেল নজর দেয় সেই দাবি থাকছে যাত্রীদের।












Click it and Unblock the Notifications