নিউটাউনে দেবী শেঠির হাসপাতাল! কি কি চিকিৎসা হবে সেখানে? কীভাবেই বা অ্যাপয়েন্টমেন্ট পাবেন ডাক্তারের?
Devi Shetty Hospital Kolkata: হৃদরোগ বিশেষজ্ঞ দেবীপ্রসাদ শেঠির নাম কে না জানে! গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে তাঁর খ্যাতি। হৃদয় নিয়ে কাঁটাছেড়া করলেও লাখ লাখ মানুষের মনে জায়গা করে নিয়েছেন দেবী শেঠি। আর তাঁর (cardiac surgeon Dr. Devi Prasad Shetty) হাত ধরেই এবার বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় আমূল বদল হতে চলেছে।
কলকাতার নিউ টাউনে ১০০০ বেডের বিশাল হাসপাতাল তৈরি হতে চলেছে। আর সেই কাজের শুম্ভারম্ভ বৃহস্পতিবারই করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। তাঁর হাত ধরেই শিলান্যাস হল বিশাল এই হাসপাতালের (Devi Shetty Hospital Kolkata)।

যত দ্রুত সম্ভব হাসপাতালের পরিষেবা যাতে চালু করা সম্ভব হয় সেদিকে তাকিয়েই কাজ করা হবে বলে খবর।
Devi Shetty Hospital Kolkata: বিপুল টাকা বিনিয়োগ
Narayana Hrudayalaya Ltd নিউ টাউনে এই কারখানা গড়তে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করছে (Devi Shetty Hospital Kolkata)। মোট ১১০০ বেডের হাসপাতাল হবে এটি। Narayana মুকুন্দপুরে একটি হাসপাতাল আছে। এটি আরও বৃহত হবে। বহু রোগের চিকিৎসা হবে নিউ টাউনের হাসপাতালে।
যা খবর, প্রথম পর্যায়ে ৩৫০ বেড দিয়ে হাসপাতালের পরিষেবা চালু হয়ে যাবে। এরপর বাকি কাজ ধাপে ধাপে করা হবে। সাধ্যের মধ্যেই যাতে সমস্ত মানুষ চিকিৎসা করাতে পারেন সে কথা মাথায় রেখেই এই হাসপাতাল তৈরি করা হচ্ছে।
Devi Shetty Hospital Kolkata: কী কী রোগের চিকিৎসা হবে
মূলত হার্ট অপারেশন থেকে শুরু করে হৃদয় সংক্রান্ত একাধিক রোগের চিকিৎসা নিউ টাউনের হাসপাতালে (Devi Shetty Hospital Kolkata) হবে। এছাড়াও ক্যানসারের যাবতীয় চিকিৎসাও করা হবে বলে জানা যাচ্ছে। সে কথা মাথায় রেখে সমস্ত প্রস্তুতি থাকবে বলে জানা যাচ্ছে।
এছাড়াও অঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থাও থাকবে বলে বৃহস্পতিবারই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এই হাসপাতালকে ঘিরে বিপুল কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে। প্রত্যক্ষ এবং পরোক্ষ মিলিয়ে প্রায় ১০ হাজার কর্মসংস্থান হবে বলে দাবি।
Devi Shetty Hospital Kolkata: কীভাবে দেবী শেঠির কাছে চিকিৎসা করাবেন?
কলকাতা ছাড়াও বেঙ্গালুরুতে বিশাল কর্মকাণ্ড হৃদরোগ বিশেষজ্ঞ দেবীপ্রসাদ শেঠির। বেঙ্গালুরুর নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেসের প্রতিষ্ঠাতা তিনি। হার্টের বিভিন্ন চিকিৎসা সেখানেও হয়ে থাকে। বেশির ভাগ সময়েই বেঙ্গালুরুর হাসপাতালেই থাকেন ডক্টর শেঠি। তাঁর কাছে চিকিৎসা করাতে দেশ তো বটেই, বিদেশ থেকেও বহু মানুষ আসেন। অনলাইনের মাধ্যমে তাঁর বুকিং করা সম্ভব
এজন্য narayana-র ওয়েবসাইটে যেতে হবে কিংবা এই লিঙ্কে - https://www.narayanahealth.org/ - ক্লিক করে দেবী শেঠির অ্যাপারমেন্ট পাওয়া সম্ভব। কিংবা এই নম্বরে - 08067506836 ফোন করেও বুকিং সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়া সম্ভব।












Click it and Unblock the Notifications