Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tesla in India: ভারতের মাটিতে টেসলার বিনিয়োগ! মোদী বললেন, আমার নয়, ভারতের সমর্থক মাস্ক

Tesla in India: ভারতের মাটিতেই তৈরি হবে টেসলার (Tesla) গাড়ি! হবে বিপুল অঙ্কের বিনিয়োগ। তা নিয়ে চর্চার মধ্যেই ভারতে আসার কথা জানিয়েছেন টেসলা কর্তা এলন মাস্ক (Elon Musk)। আর তা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। আর এর মধ্যেই বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকাররে স্পষ্ট বার্তা, এলন মাস্ক (Elon Musk) মোদীর সমর্থক হতে পারেন। কিন্তু আসলে তিনি ভারতের সমর্থক বলে মন্তব্য প্রধানমন্ত্রীর। একই সঙ্গে স্টারলিঙ্কের (Starlink) বিনিয়োগ নিয়েও কথা বলেছেন তিনি। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Tesla in India

Tesla in India: বিদেশি বিনিয়োগ স্বাগত

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এলন মাস্কের সঙ্গে বৈঠকের কথাও উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী। বলেন, ২০১৪ সালে দেশে মাত্র ২০০০ টি ইলেকট্রিক ভেইক্যাল বিক্রি হয়েছে। কিন্তু ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যেই সেই সংখ্যা ১২ লাখে পৌঁছে গিয়েছে। নরেন্দ্র মোদী আরও বলেন, দেশের মাটিতে বিদেশি বিনিয়োগ স্বাগত। এতে দেশে কর্মসংস্থা বাড়বে। রোজগারের রাস্তা খুলে যাবে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর।

এই প্রসঙ্গে তাঁর তাঁর স্পষ্ট বার্তা, টাকা যে কারোর হতে পারে। কিন্ত্যু পরিশ্রম আমার দেশের হওয়া উচিত। এক্ষেত্রে অ্যাপল এবং স্যামসংয়ের বিনিয়োগের কথাও তুলে ধরেন। ভারতে বিনিয়োগের যথেষ্ট পরিবেশ আছে বলেও মন্তব্য প্রধানমন্ত্রীর।

Tesla in India: মোদীর সঙ্গে সাক্ষাৎ

গত বছর জুন মাসে আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হয় টেসলা কর্তা এলন মাস্কের। দীর্ঘ বৈঠক হয়। আর সেই বৈঠক থেকে বেরিয়ে টুইটার কর্তা বলেন, আমি মোদীর ফ্যান। খুব তাড়াতাড়ি ভারতের মাটিতে টেসলার কারখানা খুলতে পারে বলেও মন্তব্য করেন। এরপরেই মাস্কের ভারতের আসার ইচ্ছা প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Tesla in India: কোথায় হবে প্লান্ট

ভারত সরকার নতুন ইভি নীতি ঘোষণা করেছে। এরপরেই দেশের মাটিতে টেসলার বিনিয়োগ নিয়ে জল্পনা আরও বেড়েছে। শোনা যাচ্ছে, টেসলার একটি টিম খুব শীঘ্রই ভারতে আসতে পারে। এবং কোন জায়গায় বিনিয়োগ সে বিষয়ে সিদ্ধান্ত সেই টিমের আধিকারিকরা নিতে পারেন। ইতিমধ্যে একাধিক রাজ্যে বিনিয়োগ পেতে আগ্রহ দেখিয়েছে।

এমনকি রিলায়েন্সের সঙ্গে জোট বেঁধে ভারতে টেসলা কাজ করতে পারে বলেও জল্পনা। এর মধ্যে টাটার সঙ্গে বড় চুক্তি সারল এলন মাস্কের সংস্থা। Tata Electronics থেকে সেমিকন্ডাক্টর চিপ কেনার জন্য এই চুক্তি হয়েছে বলে খবর। টেসলার গাড়ির জন্য তা ব্যবহার করা হবে বলেই খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+