ফিরহাদ হাকিমের সঙ্গে নাম ভুয়ো IAS-এর, ভাঙা হল তালতলার রবীন্দ্র মূর্তির নামফলক

ফিরহাদ হাকিমের সঙ্গে নাম ভুয়ো IAS-এর, ভাঙা হল তালতলার রবীন্দ্র মূর্তির নামফলক

কসবার জাল ভ্যাকসিন ক্যাম্পের মূল পান্ডা ভুয়ো IAS দেবাঞ্জন দেবে নিয়ে অস্বস্তি বাড়ছে তৃণমূলের। এমনিতেই কলকাতার মেয়র ববি হাকিমের সঙ্গে দেবাঞ্জনের একাধিক ছবি ভাইরাল সোশ্যালমিডিয়া এবং সংবাদমাধ্যমে। এরইমধ্যে নতুন করে বিজেপির পক্ষ থেকে একটি ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে কলকাতার তালতলার একটি রবীন্দ্রনাথের মূর্তির সঙ্গে থাকা নাম ফলক ভেঙে ফেলা হয়েছে৷ যেখানে নাকি মেয়র ববি হাকিম ও দেবাঞ্জনের নাম একইসঙ্গে ছিল! তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ বিজেপির তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে।

 ফিরহাদ হাকিমের সঙ্গে নাম ভুয়ো IAS-এর, ভাঙা হল তালতলার রবীন্দ্র মূর্তির নামফলক

সম্প্রতি বঙ্গ বিজেপি মিডিয়া সেলের প্রধান সপ্তর্ষী চৌধুরী ফেসবুকে একটি পোস্ট সামনে আনেন, তিনি ছবি দিয়ে দাবি করে তালতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তির উন্মোচনের নামফলকে একসঙ্গে নাম রয়েছে কলকাতার মেয়র ববি হাকিম এবং দেবাঞ্জন দেবের৷ যেখানে দেবাঞ্জনকে যুগ্মসচিব পশ্চিমবঙ্গ সরকার বলে উল্লেখ করা হয়েছিল৷

এই ছবি ফেসবুকে পোস্ট করে সপ্তর্ষী চৌধুরী লিখেছেন, তালতলা তে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন এর ফলকে নাম রয়েছে ভ্যাকসিন কেলেঙ্কারি নায়ক দেবাঞ্জন দেবের। যার তার সাথে না। মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেবের সাথে। মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম এর সঙ্গে মুখ্য উপদেষ্টা যুগ্ম সচিব, পশ্চিমবঙ্গ, তার নামটা জ্বলজ্বল করছে। শাসক দলের সঙ্গে ভ্যাকসিন কেলেঙ্কারির নায়ক এর কি সম্পর্ক। তদন্ত হওয়া উচিত। দেবাঞ্জন দেব নিয়ে তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান পরিষ্কার করুক।'

তার কিছুক্ষণ পর আরও একটি ছবি ফেসবুকে পোস্ট করে সপ্তর্ষী লেখেন, ভেঙে ফেলা হলো তালতলায় রবীন্দ্রনাথের মূর্তি উন্মোচনের ফলক।স্থানীয় সাংসদ, বিধায়ক, মন্ত্রী, মেয়র জনাব ফিরহাদ হাকিম সাহেবদের সাথে উজ্জ্বল উপস্থিতি ছিল ভ্যাকসিন কেলেঙ্কারির নায়কের।এই ফলক ভাঙার অর্থ তথ্য প্রমাণ লোপাট করা।

ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসছে??
জবাব আছে কি শাসক দলের কাছে??'

নামফলক ভাঙার বিষয়টি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+