'কর্মই ধর্ম', নলীন সরকার স্ট্রিটের মণ্ডপ সেজেছে সেই থিমেই
প্রতিবছরের মতোই এবারও বিশেষ কিছু দেখা মিলেছে উত্তর কলকাতার নলিন সরকার স্ট্রিটে। চতুর্থির সকাল থেকেই এখানে ভিড় করতে শুরু করেছেন দর্শনার্থীরা। পঞ্চমীতেও একই ছবি ধরা পড়েছে।
প্রতিবছরের মতোই এবারও বিশেষ কিছু দেখা মিলেছে উত্তর কলকাতার নলিন সরকার স্ট্রিটে। চতুর্থির সকাল থেকেই এখানে ভিড় করতে শুরু করেছেন দর্শনার্থীরা। পঞ্চমীতেও একই ছবি ধরা পড়েছে। এবারে নলিন সরকার স্ট্রিটের থিম কর্মই ধর্ম। শিল্পী মানস দাসের পরিকল্পনায় সেজে উঠেছে মণ্ডপ।

কর্মের মধ্য দিয়েই মানুষের পরিচয়। এমনকী দেবী দর্গার যে রূপকে আবাহন করা হয় সেটাও একটা কর্মের রূপ। মহিষাধুর বশের সেই কাজকেই পুজো করা হয়। সেকথা মাথায় রেখেই সাজানো হয়েছে পুরো মণ্ডপ।
[এক সত্যি ঘটনা অবলম্বনে এবার থিম-সজ্জায় নর্থ ত্রিধারা! 'দুর্বার দুর্গা' -তে দুর্গাপুজোয় সাড়া ফেলছে ]
কর্মের দেবীর আরাধনায় কর্মকেই থিম করা হয়েছে নলিন সরকার স্ট্রিটে। মানুষের বিভিন্ন কাজের প্রতিচ্ছবি মিলবে এই মণ্ডপে। তার সঙ্গে বেশি ব্যবহার করা হয়েছে হাতের বুড়ো আঙুলকে। কারণ এই হাতের বুড়ো আঙুলই মানুেষর পরিচয়ের অনেকটা বহন করে থাকে। তাই মণ্ডপ সজ্জায় বুড়ো আঙুলের ব্যবহার করা হয়েছে।












Click it and Unblock the Notifications