Bangla Bandh: শুক্রবার তো বাংলা বনধ! কীভাবে অফিস যাবেন? ছুটি তো সব বাতিল করল নবান্ন

Bangla Bandh : আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) ঘটনায় উত্তাল বাংলা (West Bengal)। এর মধ্যেই স্বাধীনতার রাতে কেউ বা কারা হাসপাতালে ঢুকে অবাধ ভাঙচুর চালায়। একেবারে তছনছ করে দেওয়া হয় একের পর এক বিভাগ। আর এই ঘটনার প্রতিবাদে নিন্দার ঝড় রাজ্যজুড়ে। আর এরপরেই আগামীকাল শুক্রবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে এসইউসিআই (SUCI)।

শুধু তাই নয়, দু'ঘণ্টার 'কর্মবিরতির আবেদন' জানিয়েছে বিজেপি। যার ফলে নতুন করে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা। যদিও বাংলায় কোনও বনধ (Bangla Bandh) হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হল নবান্নের তরফে।

nabanna

একদিকে ধর্মঘট (Bangla Bandh) অন্যদিকে বিজেপির কর্মসুচি, দুই রাজনৈতিক দলের কর্মসূচি মোকাবিলায় রাজ্য সরকার সকাল থেকে সক্রিয় থাকবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে রাজ্যের জনজীবন স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। এমনকি শুক্রবার ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের কোনও প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে।

এজন্য রাস্তায় অন্যান্য দিনের তুলনায় বাড়তি পুলিশ মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্য দিনগুলির মতোই শুক্রবারও পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক থাকবে। কোনও ভাবেই যাতে রাস্তায় মানুষকে সমস্যায় না পড়তে হয়, সেজন্য স্টেট ট্রান্সপোর্ট অথরিটি (এসটিএ)-র সচিবকে বলা হয়েছে বলে খবর। তিনি যাতে সমস্ত বেসরকারি পরিবহণ সংস্থা এবং অপারেটরদের সঙ্গে যোগাযোগ করেন তাও বলা হয়েছে।

পাশাপাশি রাস্তায় বাড়তি যাতে সরকারি বাস নামানো হয় সেই কথাও জানানো হয়েছে। গোটা পরিস্থিতি যাতে মসৃণ ভাবে সামাল দেওয়া সম্ভব হয়, সেজন্য বিশেষ কন্ট্রেোল রুম খোলার কথা নির্দেশ দেওয়া ঝয়েছে। বিভিন্ন পরিবহণ নিগমগুলিকে এই নির্দেশ নবান্নের তরফে দেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে।

অন্যদিকে আগামীকাল ১৬ তারিখ অর্থাৎ শুক্রবার অনুমোদিত ছুটিও বাতিল করা হয়েছে বলেও জানা যাচ্ছে। এমনকি না আসলে একদিনের বেতন কাটা যাবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে নবান্নের তরফে। রাজ্যে পালাবদলের পর থেকেই ধর্মঘট ইস্যুতে কড়া মনোভাব দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনধ সংস্কৃতির বিউরুদ্ধে একাধিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। কার্যত এবারও সেই পথেই হাঁটতে চলেছে রাজ্য প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+