মুর্শিদাবাদের তৃণমূল জেলা সম্পাদক গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক
কলকাতা, ৫ মে : শেষ দফার ভোট চলছে কোচবিহার ও পূর্ব মেদিনীপুরে। তারই মাঝে এদিন সকালে দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হলেন মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক সুবীর সরকার। [ষষ্ঠ দফার ভোটের LIVE UPDATE]
এদিন সকালে রাজাগঞ্জের কাছে বাজার করে বাইকে বাড়ি ফিরছিলেন তিনি। তারই মাঝে দুই দুষ্কৃতী বাইকে চেপে এসে সুবীরবাবুকে মোট পাঁচটি গুলি করে পালায়। সুবীরবাবুর হাতে, পায়ে ও বুকে গুলি লেগেছে। [১০৩ বছর বয়সে প্রথমবার ভোট দিলেন ছিটমহলের অসগর আলি]

আশঙ্কাজনক অবস্থায় সুবীরবাবুকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাত ও পায়ের গুলি বের করা গেলেও বুকের গুলি এখনও বের করা সম্ভব হয়নি। এই মুহূর্তে তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক। [ষষ্ঠ দফায় দলে দলে গিয়ে ভোট দিচ্ছেন মানুষ, দেখে নিন ভোটচিত্র]
গোটা ঘটনায় জেলা তৃণমূল নেতৃত্ব অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেসের দিকে। তৃণমূল জেলা সভাপতি মান্নান হোসেনের দাবি, কংগ্রেসের লোকেরাই তৃণমূল কর্মীদের উপরে হামলা চালাচ্ছে।












Click it and Unblock the Notifications