Murshidabad: জলে বিষ, পেট্রোল ঢেলে হিন্দুদের মারার চেষ্টা! আতঙ্কের মুর্শিদাবাদ নিয়ে মমতাকে দুষলেন শুভেন্দু

Suvendu Adhikari: অশান্ত মুর্শিদাবাদে চাঞ্চল্যকর অভিযোগ। ভয়ে নদী পেরিয়ে ধুলিয়ান থেকে শয়ে শয়ে মানুষ আসছেন মালদহের বৈষ্ণবনগরে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ধুলিয়ানের প্রায় ৫০০ বাসিন্দা। তাদের অভিযোগ, ট্যাঙ্কের জলে বিষ পর্যন্ত মিশিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। তাদের ঘরবাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি। আর এবার প্রাণে মারতে জলে বিষ! মুর্শিদাবাদে অশান্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দুষলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন এক্স পোস্টে শুভেন্দু লেখেন, " পশ্চিমবঙ্গের সামাজিক পরিকাঠামো ভেঙে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন আর তোষণের রাজনীতি পশ্চিমবঙ্গকে পুড়িয়ে ছাড়খার করছে। পশ্চিমবঙ্গে এখন বাংলাদেশের মতো ধর্মীয় নিপীড়ন চলছে, যার শিকার হচ্ছেন হিন্দুরা। উগ্র মৌলবাদীদের প্ররোচনায় আন্দোলনের নামে গত কয়েকদিন ধরে জেহাদিদের সন্ত্রাসে ভয়ে প্রায় ৪০০ জনেরও বেশি হিন্দু নদী পার করে মালদহের বৈষ্ণবনগরে দেওনাপুর-শোভাপুর গ্রাম পঞ্চায়েতের পার লালপুর হাইস্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।"

suvendu

শুভেন্দু আরও লেখেন, "তৃণমূলের অপশাসনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্কের রাজনীতি এবং তোষণের ফলে উগ্র মৌলবাদীরা এতটাই উৎসাহিত যে হিন্দুরা বাঁচার তাগিদে তাদের নিজের ভূমি থেকে পরিবার নিয়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। আমি মুর্শিদাবাদ জেলায় মোতায়েন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, রাজ্য পুলিশ এবং জেলা প্রশাসনের কাছে অবিলম্বে সেখানে বসবাসকারী হিন্দুদের জীবন, জীবিকা এবং নিরাপত্তা সুনিশ্চিত করার অনুরোধ করছি।"

Take a Poll

রবিবারও থমথমে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশ। ধুলিয়ানের রতনপুর এলাকাতেও একই ছবি। রাতেই জলপথে মালদহে এসেছেন শয়ে শয়ে মানুষ। স্ত্রী-পুরুষ নির্বিশেষে কোলের সন্তানকে নিয়ে এক কাপড়ে ঘর ছেড়েছেন তারা। দুর্গতদের দাবি, "থানার উপর ভরসা নেই, এলাকায় বিএসএ ক্যাম্প চাই। জলের ট্যাঙ্ক বিষ মিশিয়ে দিয়েছে, ট্যাঙ্ক ভেঙে দিয়েছে। জল খেতে দিচ্ছে না। পেট্রল ঢেলে মেরে দেওয়ার চেষ্টা হয়েছে। সব বাড়ি ভেঙে দিয়েছে। মুড়ি-বিস্কুট সব লুঠ করে নিয়েছে। মালদহে ত্রাণ শিবিরে এসে খাবার পেলাম।"

এদিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর রবিবার মুর্শিদাবাদে পৌঁছলেন বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি করণি সিং শেখাওয়াত। উপদ্রুত এলাকাগুলিতে পরিদর্শন করেন বিএসএফের আইজি। জঙ্গিপুর পুলিশ জেলায় পৌঁছে জেলা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের ডিজি রাজীব কুমার। সূত্রের খবর, দক্ষ পুলিশ অফিসার ও কর্মীদের বিশেষ ডিউটিতে জঙ্গিপুরে পৌঁছে যেতেও নির্দেশ দিয়েছেন ডিজি। এদিকে রবিবার সকালে মালদহ দক্ষিণের সাংসদ ইশা খান চৌধুরীকে সামশেরগঞ্জে যেতে বাধা দেয় পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+