মুকুলের ‘মিশন’ শুরু ২০২১-এর! পিকে-কে জবাব দিতে প্রথম টার্গেট অনুব্রত-গড়
মুকুলের ‘মিশন’ শুরু ২০২১-এর! পিকে-কে জবাব দিতে ফার্স্ট টার্গেট অনুব্রত-গড়
মিশন শুরু মুকুল রায়ের। এতদিন করোনার আবহে বিজেপিতে নিষ্ক্রিয় হয়ে ছিলেন তিনি। একাই ছড়ি ঘুরিয়ে যাচ্ছিলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর। এবার প্রশান্ত কিশোরকে জবাব দিতে আসরে নামলেন বিজেপির ভোট কৌশলী বঙ্গ রাজনীতির চাণক্য বলে পরিচিত মুকুল রায়। এই মিশনে তিনি প্রথম টার্গেট করলেন অনুব্রত মণ্ডলের গড়কে।

তৃণমূল নেতার বাড়িতে গিয়ে জল্পনা বাড়ালেন মুকুল
রবিবার আচমকাই নলহাটির তৃণমূল ব্লক সভাপতি বিভাস অধিকারীর বাড়িতে গিয়েছিলেন মুকুল রায়। তাঁরা বাড়ি লাগোয়া অনুকূল ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে এবং তৃণমূল নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেই মুকুল রায় বিজেপির জয়গান গাইলেন। তৃণমূলের ব্লক সভাপতির বাড়িতে দাঁড়িয়ে মুকুল রায় বলেন, ২০২১-এ বিজেপির জয় অবশ্যম্ভাবী।

নলহাটির ব্লক সভাপতিকে তলব অনুব্রত মণ্ডলের
মুকুলের এই পদক্ষেপ তৃণমূলের ভিত নাড়িয়ে দেয় অনুব্রত মণ্ডলের গড়ে। অবস্থা সামাল দিতে তড়িঘড়ি নলহাটির ওই ব্লক সভাপতিকে তলব করেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবারই দল জানিয়েছেন, এই ঘটনার পূর্ণ তদন্ত করবে দল। সেইমতো বিভাস অধিকারীকে ডেকে পাঠিয়ে বৈঠকের ব্যাপারে জানতে চান অনুব্রত মণ্ডল।

তৃণমূলকে প্রত্যাঘাত করতেই মুকুলের হানা অনুব্রত-গড়ে
আশ্রমের অতিথিশালায় মুকুল রায়ের সঙ্গে বৈঠক হয় তৃণমূলের ব্লক সভাপতি বিভাস অধিকারীর। সেই বৈঠকে ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ করম খানও। এরপরই রাজনৈতিক জল্পনা শুরু হয়। তৃণমূলকে প্রত্যাঘাত করতেই মুকুল রায় এই বৈঠক করেন বলে রাজনৈতিক মহলের জল্পনা। সেই কারণেই পুরনো সম্পর্কে কাজে লাগিয়ে মুকুল হানা দিয়েছেন অনুব্রত গড়ে।

মিশন ২০২১-এর যুদ্ধ মুকুল রায় বনাম প্রশান্ত কিশোরের
বেশি কিছুদিন ধরেই তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর একা রাজ্য রাজনীতিতে ছড়ি ঘুরিয়ে যাচ্ছেন। তাঁকে পাল্টা দিতেই জন্য মুকুল রায়ের এই পদক্ষেপ হতে পারে। রাজনৈতিক মহলের ধারণা, এবার ভোট শুধু তৃণমূল বনাম বিজেপি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাটট্রিক বা বিজেপির পরিবর্তনের লক্ষ্যে নয়, এবারের যুদ্ধ মুকুল রায় বনাম প্রশান্ত কিশোরেরও।

মুকুল রায়ের পরিবর্তে প্রশান্ত কিশোর তৃণমূলের ভোটকৌশলী
মুকুল রায় ছাড়া তৃণমূলের প্রথম বিধানসভা নির্বাচন এটা। ২০১১ থেকে মুকুল রায়ের নেপথ্য পরিচালনায় তৃণমূল সাফল্য পেয়ে এসেছে ২০১৬ সাল পর্যন্ত। তারপর মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই একটু ভাটা পড়ে। এখন মুকুল রায়ের পরিবর্তে প্রশান্ত কিশোরকে এনে ফের ফায়দা লুটতে চাইছে তৃণমূল।

মুকুলের এক চালে জল্পনার পারদ চড়ল বহুগুণ
আর মুকুল রায় ২০১৯-এর সাফল্য এনে দেওয়ার পর বিজেপিতে কিঞ্চিৎ নির্লিপ্ত ছিলেন। কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠকের পর তিনি ফের সক্রিয় হলেন। সক্রিয় হয়েই তিনি টার্গেট করে বসলেন অনুব্রত মণ্ডলের বীরভূমকে। বীরভূমের তৃণমূল ব্লক সভাপতির বাড়িতে গিয়ে বৈঠক করে জল্পনার পারদ চড়িয়ে দিলেন বহুগুণ।

রুদ্ধদ্বার বৈঠক নিয়ে মুকুল-বিভাসের সাফাই
যদিও মুকুল রায় ও বিভাস অধিকারী উভয়েই বলেছেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। আশ্রমে যে কে আসতে পারেন। তাই মুকুলদা এসেছেন। বিভাসবাবু বলেন, আমি কিছুদিন আগে পথ দুর্ঘটনায় জখম হয়েছিলাম। তাই মুকুলদা আমাকে দেখতে এসেছেন। মুকুলদা দীর্ঘদিন তৃণমূলে আমাদের অভিভাবক ছিলেন, তাঁর সঙ্গে আমার সুসম্পর্ক দীর্ঘদিনের।
{quiz_321}












Click it and Unblock the Notifications