মুকুল-শোভন-বৈশাখী এতদিনে ‘অতীত’ হলেন বিজেপিতে! ‘বিরাট’ বদল হল তালিকায়
মুকুল-শোভন-বৈশাখী এতদিনে ‘অতীত’ হলেন বিজেপিতে! ‘বিরাট’ বদল হল তালিকায়
বাংলায় বিধানসভা নির্বাচনের পর বদলে গিয়েছে রাজনৈতিক ছবি। বাংলার ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বধীন তৃণমূল কংগ্রেস। নির্বাচনে ভরাডুবির পর বিজেপির সঙ্গে ছেড়ে মুকুল রায় তৃণমূলে ফিরেছেন। শোভন-বৈশাখীরাও সম্পর্ক ছিন্ন করেছেন। বিজেপি প্রথম পর্যালোচনা বৈঠকে বসার আগে এই তিনজনকে ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হল।

১১০ থেকে কমে হল ১০৭ হল বিজেপি
বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও এতদিন বিজেপির রাজ্য কমিটির সদস্য তালিকায় রয়ে গিয়েছিলেন মুকুল-শোভন-বৈশাখী। এবার বিজেপির ওয়েবসাইট থেকে তাঁদের নাম সরিয়ে দেওয়া হল। বিজেপির কার্যকারিণী তালিকা অর্থাৎ স্টেট এগজিকিউটিভ কমিটির সদস্য সংখ্যা ১১০ থেকে কমে হল ১০৭।

কার্যকারিণী বৈঠকের আগে বদল তালিকায়
মুকুল রায় চার বছর পর তৃণমূলে ফিরে গেলেও রয়ে গিয়েছিলেন বিজেপির স্টেট এগজিকিউটিভ কমিটির মেম্বার। মুকুল রায় একা নন, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও রয়ে গিয়েছিলেন ওই তালিকায়। এতদিন পর কার্যকারিণী বৈঠকের আগের দিনে বদলে গেল তালিকা। বাদ পড়লেন তিনজন।

মুকুল-শোভন-বৈশাখী ‘অতীত’ বিজেপিতে
বিজেপির স্টেট এগজিকিউটিভ কমিটির মেম্বারদের ১১০ জনের তালিকায় ৪৬ নম্বর নাম ছিল মুকুল রায়ের। শোভন ও বৈশাখীর নাম ছিল যথাক্রমে ৫৩ ও ৯০ নম্বরে। নতুন তালিকায় তাঁদের নাম নেই। অর্থাৎ বিজেপিতে মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় অতীত হলেন পাকাপাকিভাবে।

১৬ দিন পর বাদ পড়লেন মুকুল রায়
মুকুল রায় ১১ জুন তৃণমূলে যোগ দিয়েছেন। তারপর ১৬ দিনে কেটে গিয়েছে তাঁর নাম রয়ে গিয়েছিল তালিকায়। সর্বভারতীয় ওয়েবসাইট থেকে মুকুল রায়ের নাম বাদ পড়লেও রাজ্যের ওয়েবসাইটে রয়ে গিয়েছিলেন তিনি। মুকুল রায় বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে বিধানসভার স্পিকারকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা সত্ত্বেও মুকুলের নাম বিজেপির ওয়েবসাইটে থাকা বিশেষ তাৎপর্যপূর্ণ।

সাড়ে তিনমাস পর আউট শোভন-বৈশাখী
মুকুল রায়ের আগে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। ১৪ মার্চ তাঁরা বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা জানান। তারপর থেকে সাড়ে তিন মাস অতিবাহিত প্রায়। এতদিনে শোভন-বৈশাখীর নাম কাটা পড়ল বিজেপির ওয়েবসাইট থেকে। সেটাও বিস্ময়ের।












Click it and Unblock the Notifications