মুকুলই ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন তৃণমূলে! কড়া জবাবে কী বললেন কুণালকে
কুণাল ঘোষ জানান, মুকুল রায়ই ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন তৃণমূলে। তা শুনে জবাব দিলেন মুকুল রায়। মুকুল রায় সতর্ক প্রতিক্রিয়া জানালেন কুণালের কথার জবাবে।
মুকুল রায়ের সঙ্গে তৃণমূলের বৈঠক নিয়ে বহুদিন আগে থেকেই নানা জল্পনা চলছে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তাতে ইন্ধন জুগিয়ে জানালেন, মুকুল রায়ই ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন তৃণমূল কংগ্রেসে। তা শুনে জবাব দিলেন মুকুল রায়। মুকুল রায় সতর্ক প্রতিক্রিয়া জানালেন কুণালের কথার জবাবে।

মুকুল রায়কে নিয়েই বেশি গুঞ্জন রাজ্য রাজনীতিতে
মুকুল রায়কে নিয়ে সাম্প্রতিক অতীতে বহু গুঞ্জন ছড়িয়েছে। তার মধ্যে অন্যতম হল তৃণমূলের এক প্রাক্তন সাংসদের সঙ্গে তিনি নাকি গোপন বৈঠক করেছিলেন। তা নিয়ে হুলুস্থূল পড়ে যায়। কেন এই বৈঠক? মুকুল কি তবে তৃণমূলে ফিরতে চলেছেন? নাকি ওই রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগ দিতে চলেছেন? তবে মুকুল রায় তৃণমূলে ফেরার চেষ্টা চালাচ্ছেন বলেই বেশি গুঞ্জন ওঠে।

কুণালের কথায় কড়া প্রতিক্রিয়া মুকুলের
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে বিজেপিতে ভুল করে যাওয়া নেতাদের ফিরে আসার আহ্বান জানানোর পর ফের মুকুল রায়কে নিয়ে জল্পনার পারদ চড়ে। কুণাল ঘোষ দলের মুখপাত্র হয়ে জল্পনা দ্বিগুণ বাড়িয়ে দেন। আর কুণালের এই ধারাবাহিক ইন্ধনের জবাবে কড়া প্রতিক্রিয়া দিলেন মুকুল রায়।

কুণালকে কী জবাব দিলেন মুকুল রায়
মুকুল রায় একেবারে নিজস্ব ঢঙে কুণাল ঘোষকে জবাব দিলেন। একেবারে শান্ত হয়েই তিনি তিনি তাৎপর্যপূর্ণ উত্তর দেন। রাজনৈতিক সতর্কতার সঙ্গে তিনি উত্তর দেন, তৃণমূলের মুখপাত্রের কথায় আর কী জবাব দেব। এ বিষয়ে যা বলার বলেছি সাংবাদিক বৈঠকে। আর নতুন করে কিছু বলার নেই।

প্রকৃত দৃষ্টিশক্তির বাণ ছোঁড়ার পর...
প্রকৃত দৃষ্টিশক্তির বাণ ছোঁড়ার পর...
দিল্লিতে বিজেপির বৈঠক থেকে মুকুল রায়ের ফিরে আসার পর তাৎপর্যপূর্ণ ব্যাখ্যায় কুণাল বলেছিলেন, আমি চাইব মুকুলদা যেন চোখের ইঞ্জেকশনের পর আসল দৃষ্টিশক্তিটা ফিরে পান। এরপর সরাসরি মুকুল রায়কে নিয়ে তাঁর ইঙ্গিত, মুকুলবাবু নিজেই তৃণমূলে ফেরার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন।

মুকুলকে আগ্রহ প্রকাশ নিয়ে মাস্টারস্ট্রোক!
মুকুল রায় সেই কথা বরাবর অস্বীকার করেছেন। এখনও তিনি বলছেন সবই গুজব। একশ্রেণি রাজনৈতিক ফায়দা তুলতে এসব রটাচ্ছে। আর এ প্রসঙ্গে ফের একবার মস্ত চাল দিয়ে কুণাল ঘোষ বলেন, মুকুল রায় আর তৃণমূলের মধ্যে আলোচনা হয়েছে কি না তা নিয়ে অনেকে অনেক কথা বলছেন, মুকুলদা শপথ করে বলুন তিনি তৃণমূলে ফিরতে আগ্রহ দেখাননি।

মুকুলকে নিয়ে দলে আলোচনার টোপ কুণালের!
কুণাল ঘোষ এরপর বলেন, তৃণমূল ছেড়ে যাঁরা বিজেপিতে চলে গিয়েছিলেন তাঁরা অনেকেই ফিরে আসছেন। মুকুলবাবুর আগ্রহ স্পষ্ট হলে দল নিশ্চয় আলোচনা করবে। তবে এই মুহূর্তে মুকুল রায়ের ফিরে আসা আর না আসার মধ্যে তেমনও কোনও লাভক্ষতি নেই।












Click it and Unblock the Notifications