মুকুল রায়ের নতুন দলের নাম 'জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস'!
কলকাতা, ১৯ সেপ্টেম্বর : একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড তথা প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় নতুন দল তৈরি করলেন অবশেষে! [তৃণমূলের আয়ের হিসাব চাইল সিবিআই, নজরে মমতার আঁকা ছবি]
রাজনৈতিকভাবে একপ্রকার বাণপ্রস্থে চলে যাওয়া তৃণমূলের এই নেতা দলগঠন করবেন তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা অব্যাহত ছিল। তবে সেই জল্পনার ইতি হয়েছে বলেই জানা গিয়েছে। [তৃণমূলের সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত মুকুল রায়]

মুকুলবাবুর নতুন দলের নাম 'জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস', এমনটাই জানা গিয়েছে। এই নাম নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের জন্য আবেদনও জানানো হয়েছে। এবং সভাপতি থেকে শুরু করে দলের প্রধান গুরুত্বপূর্ণ পদে মুকুল রায়ের ঘনিষ্ঠ ব্যক্তিরাই রয়েছেন বলে জানা গিয়েছে। [সারদা কাণ্ড : সিবিআই-কে ঠিক যা যা তথ্য দিলেন মুকুল রায়]
বিষয়টি সামনে এসেছে খবরের কাগজে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি ঘিরে। যেখানে 'জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস' নাম দিয়ে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের আবেদন জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কোচবিহারের দিনহাটার একটি জায়গার ঠিকানাও উল্লিখিত রয়েছে তাতে।
তবে এই বিজ্ঞাপনে কোথাও মুকুলবাবুর নাম নেই। তিনি এই বিজ্ঞাপনের বিষয়ে কিছু জানেন না বলেও জানিয়েছেন তিনি। তবুও জল্পনার শেষ নেই। কারণ বহুদিন ধরেই মুকুল রায় নতুন দল গড়তে পারেন বলে মনে করা হচ্ছে। এদিকে এখনও তৃণমূল সাংসদ রয়ে গিয়েছেন মুকুলবাবু। ফলে অন্য দল থেকে ইস্তফা না দিয়ে প্রকাশ্য়ে আসতে তিনি রাজি নন।
মুকুল রায়ের ঘনিষ্ঠ সূত্রে খবর, সবকিছু ঠিক থাকলে, নির্বাচন কমিশনে নতুন দল তৈরির সব ঝক্কি মিটে গেলেই তৃণমূল থেকে ইস্তফা দিয়ে নতুন দলের হাল সরকারিভাবে ধরবেন মুকুলবাবু। তার আগে নিজের অনুগামীদের এগিয়ে দিয়েই পিছন থেকে হাল ধরে রয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications