সারদা কাণ্ড : সিবিআই-কে ঠিক যা যা তথ্য দিলেন মুকুল রায়
কলকাতা, ৩১ জানুয়ারি : সারদা কেলেঙ্কারির তদন্তে তিন দফায় মুকুল রায়কে জেরা করে সিবিআই। তৃণমূল সাংসদের কাছে যা যা জানতে চাওয়া হয়, তিনি অধিকাংশেরই জবাব দিয়েছেন বলে আগেই জানিয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা।
আরও পড়ুন : মুকুলের ইতিবাচক আচরণে চমকে গিয়েছেন সিবিআই তদন্তকারীরাই! অস্বস্তিতে তৃণমূল
ডেলোতে সুদীপ্ত সেনের সঙ্গে বৈঠক নিয়েও বিস্তারিত জানিয়েছেন তদন্তকারী অফিসারদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও সরাসরি জড়িয়ে দিয়ে জানিয়েছেন, ডেলোর বৈঠকে মুখ্যমন্ত্রী এবং তিনি দুজনেই উপস্থিত ছিলেন বৈঠকে। মুকুলের স্বীকারোক্তি প্রমাণ করে দিল ডেলোতে সেই রাতের বৈঠক নিয়ে কুণাল ঘোষের দাবি সঠিক।

ডেলোর বৈঠক নিয়ে মুকুলের স্বীকারোক্তি
ডেলোর বৈঠক নিয়ে মুকুল রায়ের স্বীকারোক্তিতে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। কারণ এই বৈঠকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।
কুণাল ঘোষ, সিপিএম নেতা গৌতম দেব যখন এই ডেলোর বৈঠক নিয়ে মুখ খুলেছিলেন, তখন তৃণমূল তাদের 'পাগল' বলেছিল। কিন্তু মুকুল রায়ের মুখ থেকে একথা বেরনোয় হাল্কাচালে তৃণমূল তা উড়িয়ে দিতে পারছে না। মুকুল সিবিআইকে জানিয়েছেন, ওই বৈঠক তিনি নিজে তো উপস্থিত ছিলেনই, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।
তবে, একইসঙ্গে এই বৈঠকের আয়োজন তিনি করেননি বলেও দায় ঝাড়তে চেয়েছেন তিনি। ওই বৈঠকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বেশ কিছু আধিকারিক উপস্থিত বলে দাবি মুকুল রায়ের। তাদের নামও সিবিআইকে জানিয়েছেন তিনি।
আর কী কী বলেছেন মুকুল রায়?
- ডেলোর বৈঠকে আমি উপস্থিত ছিলাম, কিন্তু বৈঠকের আয়োজন আমি করিনি।
- মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন।
- ২০১৩ সালের ৫ এপ্রিল নিজাম প্যালেসে আমার সঙ্গে সুদীপ্ত সেনের দেখা হয়।
- নিজের ব্যবসার জন্য আমার থেকে পরামর্শ চেয়েছিলেন সুদীপ্ত সেন।
- আমি সুদীপ্ত সেনকে বলেছিলাম যে এই বিষয়ে কথা বলার জন্য আমি সঠিক ব্যক্তি নই।
- সুদীপ্ত সেন সিবিআইকে যে চিঠিটি লিখেছি তাতে আমার কোনও হাত নেই।












Click it and Unblock the Notifications