শুভেন্দু-বিহীন মমতার সভায় জনসুনামি! কাদের উপস্থিতি নজর কাড়ল মেদিনীপুরে

শুভেন্দু-বিহীন মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় কার্যত জন সুনামি হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দাবি।

শুভেন্দু-বিহীন মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় কার্যত জন সুনামি হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দাবি। মেদিনীপুর কলেজ ময়দানে তৃণমূল কংগ্রেসের ডাকে এই সবা কেন্দ্রীয় সরকারের কৃষি-বিল প্রত্যাহার, বাংলাকে বঞ্চনার প্রতিবাদে হলেও মমতার এই সভায় কারা আসেন, কতটা ভিড় হয়, সেদিকেই লক্ষ্য ছিল রাজনৈতিক মহলের।

অধিকারী পরিবার ছাড়াও মমতার সভা সফল

অধিকারী পরিবার ছাড়াও মমতার সভা সফল

তৃণমূল মনে করছে, শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবার ছাড়াও তাঁদের সভা ঐতিহাসিকভাবে সফল হয়েছে। এই সভায় ভিড় যেমন ছিল চোখে পড়ার মতো, তেমনই ছিল নেতানেত্রীদের ভিড়ও। অধিকারীরা ছাড়া দুউই মেদিনীপুরের প্রথম সারির সমস্ত মুখকেই দেখা গিয়েছে মমতার সভায়।

মমতার সভায় কারা ছিলেন, একনজরে

মমতার সভায় কারা ছিলেন, একনজরে

মমতার সভায় ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ মানস ভুইঁয়া, বিধায়ক শিউলি সাহা, দুলাল মুর্মু, তৃণমূল নেতা ছত্রধর মাহাতো, জেলা সভাপতি অজিত মাইতি, মন্ত্রীদের মধ্যে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, পূর্ণেন্দু বসু, ইন্দ্রনীল সেন, সৌমেন মহাপাত্র।

আট লাখেরও বেশি মানুষ এসেছিলেন, দাবি তৃণমূলের

আট লাখেরও বেশি মানুষ এসেছিলেন, দাবি তৃণমূলের

মমতার সভায় ছিলেন দুই মেদিনীপুর ছাড়ার প্রতিবেশী জেলা হাওড়ার বিধায়কও। ছিলেন বিধায়ক অখিল গিরি, রঞ্জিত মণ্ডল, মমতা ভুঁইয়া, শিউলি সাহা, ফিরোজা বিবি, প্রদীপ সরকার, ইদ্রিশ আলি প্রমুখ। এদিনের সভায় আট লাখেরও বেশি মানুষ এসেছিলেন বলে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে।

নিঃশব্দেই ইতিহাস গড়ে ফেললেন মমতা

নিঃশব্দেই ইতিহাস গড়ে ফেললেন মমতা

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শুভেন্দু অধিকারী তো ছিলেনই না, দেখা যায়নি অধিকারী পরিবারের কাউকেই। তবে নিঃশব্দেই ইতিহাস গড়ে ফেললেন মমতা। মেদিনীপুরের মাটিতে জনসভায় অধিকারীরা ছাড়াই সফল এককথায় বলাই যায়। জন সমাগমও ছিল বিপুল। তার মাঝেই মমতা স্পষ্ট করে দিলেন- অধিকারী-বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়েই আমাদের সংসার।

মমতার সভায় নেতা-নেত্রীর অভাব ছিল না

মমতার সভায় নেতা-নেত্রীর অভাব ছিল না

শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর থেকে জেলা সফর শুরু করলেন। এই সভায় শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারের অন্য কেউ উপস্থিত থাকেন কি না, সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। শুভেন্দু আসেননি, আসেননি শিশির অধিকারী বা তাঁর অন্য দুই ছেলেও। তবে মমতার মঞ্চে নেতা-নেত্রীর অভাব ছিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+