Lok Sabha Election: আসছে এক হাজারেরও বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বুথের নিরাপত্তায় থাকবেন ৮ জন করে জওয়ান
Lok Sabha Election 2024: দক্ষিণবঙ্গে ভোট শুরু হতেই বদলে গেল ছবি! অবাধ হিংসার সাক্ষী থাকল বাংলার মানুষ। সন্ত্রাসের আবহে ভাঙচুর হল দিলীপ ঘোষের কনভয়। এমনকি রক্তাত্ব হতে হল তাঁর নিরাপত্তার সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানকেও। এর সঙ্গে বুথ জ্যাম-ছাপ্পা তো রয়েছেই।
আর এই ঘটনার পরেই আরও সতর্ক নির্বাচন কমিশন (Election Commission of India)। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বৃদ্ধি করল কমিশন। আগামী পঞ্চম দফা থেকেই প্রস্তাবিত বাহিনীর থেকেও অতিরিক্ত আরও বাহিনীকে মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে ঝাড়গ্রাম-জঙ্গলমহলের নির্বাচনে বিশেষ নজর দিতে চলেছে কমিশন।

বলে রাখ প্রয়োজন, ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বাংলায় নির্বাচন করতে চেয়েছিল কমিশন। সেই মতো প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু ষষ্ঠ এবং সপ্তম দফাতে ৯২০ কোম্পানিরও অতিরিক্ত বাহিনী থাকবে বলে খবর। যা খবর, আগামী পঞ্চম দফায় ৭৬২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। আগামী ২০ তারিখ পঞ্চম দফায় ভোট (Lok Sabha Election 2024) হবে আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর এবং হুগলি লোকসভা কেন্দ্রে।
এরপর ষষ্ঠ দফায় ১,০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। ষষ্ঠ দফায় বাংলার ৮ আসনে ভোট হবে। নির্বাচন হবে বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া এবং বিষ্ণুপুর লোকসভা আসনে। শেষ এবং সপ্তম দফায় সেই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। অর্থাৎ আগামী তিন দফায় নজিরবিহীন নিরাপত্তায় ভোট করাতে চায় কমিশন।
বলে রাখা প্রয়োজন, ২০২১ সালের বিধানসভা ভোটে নির্বাচন কমিশন সবথেকে বেশি বাহিনীকে মোতায়েন করেছিল। ছিল ১০৮০ কোম্পানি বাহিনী। এবার সেই সংখ্যাটাও ছাড়িয়ে যাবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। অন্যদিকে ঝাড়গ্রাম-জঙ্গলমহলের নির্বাচনের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। যেমন ঝাড়গ্রামে প্রতি বুথে আটজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। নজরদারিতেও জোর দেওয়া হচ্ছে। মূলত ওই সমস্ত এলাকায় আগে মাওবাদী হিংসার ঘটনা ঘটেছে। আর সেদিকে তাকিয়েই এহেন পদক্ষেপ নির্বাচন কমিশনের।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications