Lok Sabha Election: বাংলায় আরও ২৭ কোম্পানি বাহিনী, নজরদারিতে শাহের মন্ত্রক! বড় সিদ্ধান্ত CRPF-এর

Lok Sabha Election 2024: নজিরবিহীন ভাবে ভোট ঘোষণার আগেই বাংলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী! ১লা মার্চ ১০০ কোম্পানি এবং গত সাত তারিখ আরও ৫০ কোম্পানি বাহিনী (Central Force) বাংলায় পৌঁছে গিয়েছে। প্রায় দেড়শো কোম্পানি বাহিনী ভোটের আগে থেকে কাজ করছে বাংলায়।

আর এই বাহিনীর প্রত্যেকদিনের গতিবিধি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে (Ministry of Home Affairs) রিপোর্ট পাঠাতে হবে। এ রাজ্যের বাহিনী সমন্বয়কারী অফিসারকে এই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে। আর তা দিতে হবে আগামী শুক্রবার থেকে। এমনটাই সিআরপিএফের (CRPF) তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।

Lok Sabha Election 2024

যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সিআরপিএফের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রীয় বাহিনীর অবস্থান ও গতিবিধি সংক্রান্ত তথ্য জানতে হবে অফিসারকে। ই-মেল ও হার্ডকপি মারফত স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিতে হবে। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কেন্দ্রীয় বাহিনীকে ঠিক মতো ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ সামনে আসে।

এমনকি ভোটের (Lok Sabha Election 2024) সময়ও বাহিনীর ব্যবহার নিয়েও প্রশ্ন তোলে বিরোধীরা। আর সেদিকে তাকিয়ে এহেন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী ভোটে কোথায় কত মোতায়েন করা হবে তা ঠিক করতে হবে কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিকে।

আর তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পুলিশের ডিজির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে বলেও সিআরপিএফের তরফে জানানো হয়েছে। বাংলার সর্বত্রই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India) । সেই মতো দ্রুত বাহিনীকে যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হয় সেজন্য রেলের কাছে বিশেষ ট্রেন চাওয়া হয়েছে।

সেই ট্রেনের মাধ্যমে একের পর এক জায়গায় বাহিনীকে পাঠানো হবে গুরুত্বের ভিত্তিতে। এমনটাই সিআরপিএফের তরফে জানা গিয়েছে। যা খবর, এপ্রিলের শুরুতেই অতিরিক্ত আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। মূলত প্রথম দফার নির্বাচন (Lok Sabha Election 2024) সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতেই এহেন ব্যবস্থা।

তবে ঠিক কোথায় কোথায় বাহিনীকে ব্যবহার করতে চাইছে সরকার সেই বিষয়ে কমিশন ইতিমধ্যে রাজ্যের কাছ জানতে চেয়েছে বলে খবর। অন্যদিকে মোট ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ১৫ কোম্পানি সিআরপিএফ, ৫ কোম্পানি বিএসএফ, সাত কোম্পানি সিআইএসএফের জওয়ান আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+