Monsoon: বাংলায় বর্ষা দুই থেকে তিন দিনে! উত্তরবঙ্গে জারি সতর্কতা
Monsoon: দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এদিন কেরলে প্রবেশ করেছে। আরও উত্তরেও অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। অন্যদিকে মৌসুমী বায়ু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশে পুরোপুরি ঢুকে গিয়েছে। এছাড়া ত্রিপুরা, মেঘালয়, অসমের অধিকাংশ জায়গায় পৌঁছে গিয়েছে মৌসুমী বায়ু।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের আবহাওয়া মৌসুমী বায়ুর অগ্রসরের পক্ষে অনুকূল হবে বলেই মনে করছেন আবহবিদরা।

আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্তের রূপে একটি অক্ষরেখা উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ থেকে দক্ষিণ বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমের ওপর দিয়ে পশ্চিম বাংলাদেশে গিয়েছে। ফলে প্রচুর জলীয় বাষ্প উত্তরবঙ্গের ওপরে ঢুকছে। যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
- আবহাওয়া দফতরের পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ মে থেকে ৩ জুনের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- বৃষ্টির সতর্কবার্তা
বৃহস্পতিবার ও শুক্রবার
আবহাওয়া দফতরের তরফে বৃহস্পতিবার ৩০ ও ৩১ মে-র জন্য কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে।
- শনিবার
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
- রবিবার
ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরের ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
- সোমবার
ওই দিন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।
- কোথায় কোথায় প্রভাব
সতর্কবার্তায় আবহাওয়া দফতর বলেছে, এই সময় পাহাড়ে ধস নামতে পারে, দেওয়ার ধসে পড়তে পারে, কাঁচা বাড়ি ভেঙে পড়তে পারে।
তিস্তা, জলঢাকা, সঙ্কোশ ও তোর্সার জলস্তর বৃদ্ধি পেতে পারে।
ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে।
মাঠে থাকা ফসল ও সবজির ক্ষতি হতে পারে। শহর ও শহরতলীর নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে।
- কী কী ব্যবস্থা নিতে হবে
ধস প্রবণ এলাকা এড়িয়ে চলতে হবে। যেসব জায়গায় জল জমে, সেই সময় এলাকা এড়িয়ে চলতে হবে। এছাড়া কাঁচা বাড়িতে থাকা চলবে না।
ফসলে সার ও কীটনাশক ব্যবহার করা যাবে না।
রাস্তায় খুব সাবধানে গাড়ি চালাতে হবে।












Click it and Unblock the Notifications