পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঠিক কেমন সম্পর্ক? ব্যাখ্যা করলেন মোনালিসা
বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকার'ও বেশি উদ্ধার হওয়ার পরেই বিতর্ক! রাজ্য জুড়ে চাঞ্চল্য। বিরোধীদের দাবি, বিপুল পরিমাণ এই টাকা শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র। আরও অনেক বেশি সম্পত্তি রয়েছে বলে দাবি বির
বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকার'ও বেশি উদ্ধার হওয়ার পরেই বিতর্ক! রাজ্য জুড়ে চাঞ্চল্য। বিরোধীদের দাবি, বিপুল পরিমাণ এই টাকা শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র। আরও অনেক বেশি সম্পত্তি রয়েছে বলে দাবি বিরোধীদের। খুব শীঘ্রই সেগুলি সামনে আসবে বলে দাবি।

ইডি' সূত্রে দাবি, প্রায় ১০০ কোটি'র কেলেঙ্কারি হয়েছে। আর এই বিপুল সম্পত্তি হদিশ পেতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরট।
আর এই বিতর্কের মধ্যে সামনে আসছে আরও এক মহিলার নাম! যিনি মোনালিসা দাস। নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা বলে জানা যাচ্ছে। তাঁর সঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কের কোথাও সামনে আসছে। বলা হচ্ছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে সম্পর্ক রয়েছে মোনালিসা দাসের। একটি কলেজের অনুষ্ঠান থেকেই তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি। শুধু তাই নয়, শান্তিনিকেতনে বিলাসবহুল বাড়ি এবং একাধিক ফ্ল্যাট তাঁর নামে রয়েছে বলে দাবি। সেগুলি নাকি পার্থবাবু তাঁকে উপহার হিসাবে দিয়েছেন বলেও গুঞ্জন!
যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মোনালিসা দাস। একের পর এক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। আর একের পর এক অভিযোগ সামনে আসার পরেই মুখ খুলেছেন মোনালিসা। বাংলা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই অধ্যাপিকা জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ সামনে আসছে তা সম্পূর্ণ মিথ্যা। নিজেকে সাধারণ একজন শিক্ষক বলেই দাবি করেছেন মোনালিসা। শুধু তাই নয়, একজন সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন করেন বলেও দাবি তাঁর।
অন্যদিকে শান্তিনিকেতন সহ বেশ কিছু জায়গাতে তাঁর সম্পত্তি থাকা নিয়ে একাধিক প্রশ্ন উঠত শুরু করেছে। সেই বিষয়েও বক্তব্য জানিয়েছেন মোনালিকা। ওই সাংবাদিক বৈঠকে তিনি আরও জানিয়েছেন, শান্তিনিকেতনে কোনও বাড়ি নেই। যা বলা হচ্ছে সবটাই মিথ্যা বলেও দাবি। সততার সঙ্গেই বেঁচে আছি এবং বেচে থাকব বলে দাবি জানিয়ছেন ওই অধ্যাপিকা। তবে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগসাজস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সেই প্রসঙ্গে অধ্যাপিকা'র দাবি, '' এক জন শিক্ষকের সঙ্গে এক অভিভাবকের যেমন সম্পর্ক হয়, আমাদেরও তেমন।'' তবে এক্ষেত্রে নিজেকে সৎ বলেই দাবি করেছেন। মোনালিসার কথা মতো, উনি শিক্ষা মন্ত্রী ছিলেন। আর আমি একজন শিক্ষক। কাজে কখনও কোনও যোগাযোগ হতেই পারে। তবে পার্থবাবুকে নিজের গুরুজন এবং অভিভাবক হিসাবেই ব্যাখ্যা করেছেন মোনালিসা।












Click it and Unblock the Notifications