RSS Rally in Bardhaman: 'ভারতবর্ষের উত্তরাধিকারী হিন্দুরাই,' বর্ধমানে আরএসএসের সভায় কী বার্তা মোহন ভাগবতের?
RSS Rally in Bardhaman: বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে রবিবার বর্ধমানে হয়ে গেল আরএসএসের সভা। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন সংঘ প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। হিন্দুদের (Hindu) নিয়ে বড় বার্তা সংঘ প্রধানের। ভারতবর্ষের উত্তরাধিকারী হিন্দুরাই বলে মন্তব্য মোহন ভাগবতের।
বর্ধমানের সাঁইয়ের ময়দানে হাইকোর্টের নির্দেশে শর্ত মেনে হল আরএসএসের অনুষ্ঠান। এদিন মোহন ভাগবত বলেন, "অনেকে প্রশ্ন করেন হিন্দু সংগঠনগুলিকেই কেন আমরা গুরুত্ব দিই। তাদের জন্য আমার উত্তর এটাই যে হিন্দুসমাজই দেশের মধ্যে দায়িত্ববান। আর তাই হিন্দুদের আমরা ঐকবদ্ধ করতে চাই। কারণ হিন্দুরাই ভারতবর্ষের উত্তরাধিকারী।"

তিনি আরও বলেন, "ভারতের প্রকৃতির সঙ্গে সমাজের একটি বিশেষ গোষ্ঠী মানিয়ে নিতে পারে না। তাই তারা আলাদা দেশ বানিয়েছে। কিন্তু হিন্দুরা গোটা বিশ্বের বৈচিত্রকে আপন করে নিয়েছে। আমরা প্রায়শই বলি বৈচিত্রের মধ্যে ঐক্য। কিন্তু হিন্দুরা বোঝে বৈচিত্র্যই আসলে একতা। ভারতের মহারাজা বা সম্রাটদের কথা কেউ মনে রাখেনি। সবাই মনে রেখেছেন যিনি ১৪ বছর বনবাসে গিয়েছিলেন তাঁকে।"
মোহন ভাগবত বলেন, "এটাই ভারতের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যিনি মেনে চলেন, তিনিই প্রকৃত হিন্দু। গোটা দেশের বৈচিত্রকে এক সুতোয় বেঁধে রাখেন হিন্দুরাই। তবে কাউকে আঘাত দেওয়ার মতো কাজ কখনই আমরা করব না। শাসকপক্ষ, প্রশাসন তাদের কর্তব্য পালন করে। দেশের জন্যে কাজ করতে সকলকে এগিয়ে আসতে হবে।"
এর আগে গত ৮ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান দেখা করেন আরজি করের নির্যাতিতার মা বাবার সঙ্গে। মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। বঙ্গ সফরে এসে রাজারহাটের গেস্ট হাউসে অভয়ার বাবা মায়ের সঙ্গে দেখা করেন মোহন ভাগবত। বেশকিছুক্ষণ কথাও বলেন তাদের সঙ্গে।
আরজি করের নির্যাতিতার সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে, তা শুনে স্তম্ভিত হয়ে যান মোহন ভাগবত। বাবা-মাকে সমবেদনা জানান তিনি। আরএসএস প্রধানের কাছে মেয়ের মৃত্যুর বিচারের দাবি জানান অভয়ার বাবা মা। পাল্টা আশ্বাস দেন মোহন ভাগবতও। বর্তমানে আর সব কিছুর থেকে আরজি করের বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে দাবি করেন মোহন ভাগবত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications