হিঙ্গলগঞ্জে মমতা, ভুবনেশ্বরে পা রাখলেন মোদী! ইয়াস-বৈঠক ঘিরে চড়ছে পারদ
মাঝে আর খানিকক্ষণের ব্যবধান। তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইয়াস ইস্যুতে এই বৈঠক আগেই স্থির হয়েছিল। তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে কলাইকুন্ডায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর তার জেরেই মোদী-মমতা বৈঠকে শেষ মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে রয়ে যাচ্ছে সংশয়।

ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদীর বৈঠক
প্রসঙ্গ, ওড়িশায় ইয়সের জেরে বিধ্বস্ত পরিস্থিতি পর্যালোচনা করতে এদিন সেখানের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। সেখানে প্রশাসনিক স্তরের বৈঠকে ওড়িশা সরকারের একাধিক আমলা উপস্থিত ছিলেন।

হিঙ্গলগঞ্জে মমতা
এদিকে, হিঙ্গলগঞ্জে পা রেখে সেখানের পরিস্থিতি পর্যালোচনা করে প্রশাসনিক বৈঠকে অংশ নেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ও সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে মমতা সাফ জানান ত্রাণের ত্রিপল, থেকে খাবার নিয়ে যেন কোনও ত্রাণপ্রার্থী পঞ্চনার শিকার না হন। প্রশাসন যেন এই বিষয়ে কড়া বার্তা দেয়।

মমতা-মোদী বৈঠক
এদিন আকাশপথে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠকে বসার পর আকাশ পথে ওড়িশার ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন মোদী। তারপরই তিনি কলাইকুন্ডায় অবতরণ করবেন। সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন দুপুরে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। তবে বৈঠক ঘিরে তৈরি হয়েছে সংশয়।

শুভেন্দুকে আমন্ত্রণ প্রসঙ্গে জটিলতা !
এদিন মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা রয়েছে কলাইকুন্ডায়। সেই বৈঠকে শেষ মুহূর্তে মোদী ডেকে নিয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের মাঝে বিধায়ককে ডেকে নেওয়ার ঘটনায় এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন বলে খবর। তারপর তিনি এই বৈঠকে যোগ দেবেন কি না, তা নিয়ে সংশয় দেখা যেতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications