মমতার বঞ্চনার অভিযোগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের, মিড ডে মিলের ৬০০ কোটি টাকারও বেশি দিল রাজ্যকে
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে আম্বেদকরের মূর্তির পাদদেশে ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই মোদী সরকারের পক্ষ থেকে বড় পদক্ষেপ। ক্যাগ অডিট শেষ হওয়ার আগেই ৬০০ কোটি টাকার বেশি মিডডে মিলের টাকা রাজ্যকে দিল মোদী সরকার। মিডডে মিলের টাকায় দুর্নীতির অভিযোগে কেন্দ্রের কাছে নালিশ ঠুকেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ
কেন্দ্রীয় প্রকল্পের টাকা দিচ্ছে না মোদী সরকার। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না। এবারবার দরবার করেও কোনও লাভ হয়নি। শেষে ৩০ ঘণ্টা ধরে কেন্দ্রে বঞ্চনার প্রতিবাদে ধরনা কর্মসূচি করে কলকাতা আম্বেদকরের মূর্তির পাদদেশে। সেখান থেকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। সেই সঙ্গে রাজ্যের বিরুদ্ধে ফিনান্সিয়াল এমবার্গো বসিয়ে দেওয়ার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মিড ডে মিলের টাকা
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে ৩০ ঘণ্টার ধর্না কর্মসূচি ৩০ মার্চ শেষ হয়েছে। তার একদিন পরেই মিড ডে মিল প্রকল্পের মোটা টাকা রাজ্যের খাতে মঞ্জুর করল মোদী সরকার। ৬০০ কোটি টাকারও বেশি টাকা মিড ডে মিলের খাতে মঞ্জুর করেছে মোদী সরকার। প্রসঙ্গত উল্লেখ্য মিড ডে মিলের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগের পরেই মিডডে মিলের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল।

দির্নীতির অভিযোগ
মিড ডে মিলের টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর করা হয়েছে। স্কুলে স্কুলে মিডডে মিলের টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়। স্কুলের পড়ুয়াদের ঠিক মত খাবার দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়। তারপরেই কেন্দ্র থেকে টিম পাঠানো হয় পরীক্ষার জন্য। কেন্দ্রের প্রতিনিধি দল জেলায় জেলায ঘুরে মিড ডে মিলের ব্যবস্থাপনা খতিয়ে েদখতে শুরু করেছিলেন। তারপরেই একাধিক জায়গায় গলদ ধরা পড়ে। এবং সেই রিপোর্ট পাঠানো হয় শিক্ষা দফতরে। মূলত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতেই কেন্দ্রের পক্ষ থেকে এই পদক্ষেপ করা হয়েছিল।

অডিটের মাঝেই টাকা
ইতিমধ্যেই মিডডে মিলের ফান্ডের অডিট শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা ক্যাগ। এখনও চলছে অডিট। তার মাঝেই কেন্দ্রের তরফে এই টাকার অনুমোদন করা হয়েছে। এই নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই কি মোদী সরকার এই অর্থ মঞ্জুর করল এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দিল্লিতে ধরনা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।












Click it and Unblock the Notifications