২০১৯ লোকসভা নির্বাচনে কেন হারল তৃণমূল কংগ্রেস, এতদিনে কারণ খুঁজে পেলেন বিধায়ক
লোকসভায় কেন হারল তৃণমূল কংগ্রেস, তা বুঝিয়ে দিলেন দলেরই এক বিধায়ক। সংগঠনের নেতাদের কাছে তিনি জানিয়ে দিলেন সেই কারণ।
লোকসভায় কেন হারল তৃণমূল কংগ্রেস, তা বুঝিয়ে দিলেন দলেরই এক বিধায়ক। সংগঠনের নেতাদের কাছে তিনি জানিয়ে দিলেন সেই কারণ। বর্ধমান উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক নিশীথ মালিক বলেন, দলীয় নেতাদের একাংশের দম্ভ ও অহংকারের কারণে লোকসভা নির্বাচনে বিপর্যয় ঘটেছে তৃণমূল কংগ্রেসের।

বাংলার হাল ধরবে জয় হিন্দ বাহিনী
বর্ধমান উত্তর কেন্দ্রের বিধায়ক জয় হিন্দ কমিটি ঘোষণা করে বলেন, তৃণমূলের মাদার সংগঠন বা কোনও শাখা সংগঠন নয়। বাংলার হাল ধরবে এই জয় হিন্দ বাহিনী। তৃণমূলের একাংশ নেতাদের দম্ভ, অহংকারের জন্যই দলের হাল শোচনীয় হয়েছে।

জয় হিন্দ বাহিনীই জেগে উঠছে
তিনি বলেন, পূর্ব বর্ধমান জেলায় তৃণমূলের সংগঠনের শোচনীয় হাল হয়েছিল। সেই অবস্থা থেকে বাংলায় ঘুরে দাঁড়িয়েছেন তাঁরা। তা সম্ভব হয়েছে স্রেফ জয় হিন্দ বাহিনীর জন্য। তিনি বলেন, ২৩ মে-র পর তৃণমূল নেতারা হাত গুটিয়ে নিয়েছিলেন। সবাই একপ্রকার ঘরে ঢুকে গিয়েছিলেন।

নেতাদের দম্ভ আর অহংকারই দায়ী
নিশীথবাবু বলেন, এই অবস্থায় তৃণমূলকে ফের সক্রিয় করে তোলার চেষ্টা চালাচ্ছে জয় হিন্দ বাহিনী। তিনি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি নেতাদের দম্ভ আর অহংকারের জন্য। এই অবস্থায় বিজেপি ও সিপিএমের যৌথ আক্রমণ প্রতিহত করতে আসরে নামে জয়হিন্দ বাহিনী। তণমূলের অন্য কোনও সংগঠন তা পারেনি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications