Mitali Express: অশান্ত বাংলাদেশে যাবে না মিতালী এক্সপ্রেসও! কীভাবে টিকিটের দাম ফেরত পাবেন?

Mitali Express: অশান্ত বাংলাদেশ (Bangladesh Quota Protest) । মুহুর্মুহুর গুলির শব্দ। এর মধ্যেই শুক্রবার রাত থেকেই সে দেশে জারি করা হয়েছে কার্ফু। নামানো হয়েছে সেনাবাহিনীকে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ি এবং জওয়ানরা। হিংসা যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য বাংলাদেশজুড়ে বন্ধ ইন্টারনেট।

এমনকি গোটা দেশে স্তব্ধ ট্রেন চলাচলও। এই অবস্থায় মিতালী এক্সপ্রেসের (Mitali Express) যাত্রা বাতিল করল ভারতীয় রেল। আগেই ভারত থেকে বাংলাদেশে যাওয়া দুই ট্রেন মৈত্রী এক্সপ্রেস (Maitree Express) এবং বন্ধন এক্সপ্রেস (Bandhan Express) বাতিল করা হয়। এবার বাতিল ট্রেনের তালিকায় যুক্ত হল মিতালী এক্সপ্রেসও।

Mitali Express

নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার মধ্যে চলাচল করে এই এক্সপ্রেস (Mitali Express)। পরিস্থিতি বিবেচনা করেই ট্রেনের যাত্রা আপাতত বাতিল করা হয়েছে বলে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে। এই প্রসঙ্গে শনিবার জলপাইগুড়িতে রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এস সুরেন্দ্র কুমার জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মিতালী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হচ্ছে।

কীভাবে ফেরত দেওয়া হবে সংশ্লিষ্ট স্টেশনে যোগাযোগের কথা বলা হয়েছে। এর আগেই মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস (Mitali Express) বাতিল করার কথা বলা হয়। মূলত বাংলাদেশে সমস্ত ট্রেনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকায় কোনও ট্রেন ঢুকবে না এবং ঢাকা থেকে কোনও ট্রেন কোথাও যাবে না বলে ইতিমধ্যে হাসিনা সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আর এরপরেই মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল।

কলকাতা থেকে ঢাকার মধ্যে চলে মৈত্রী এক্সপ্রেস। ফলে সেটি বাতিল করা হয়েছে। শুধু তা-ই নয়, রবিবার কলকাতা-খুলনা এবং খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেসও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। সেই তালিকায় যুক্ত হল মিতালী এক্সপ্রেসও (Mitali Express)। একের পর এক ট্রেন বাতিল হওয়ায় সমস্যার মধ্যে সাধারণ মানুষ।

বিশেষ করে বহু বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ভারতে আটকে রয়েছেন। তাঁরা ফিরতে চাইছেন। কিন্তু ট্রেন বাতিলে সমস্যায় পড়েছেন সেই মানুষেরা। কবে ট্রেন পরিষেবা স্বাভাবিক হতে পারে তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে বাংলাদেশ সরকার কিংবা ভারতীয় রেলের (Indian Rail) তরফে কিছু জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+