নাবালিকার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

হাওড়া গ্রামীণ জেলার আমতায় এক নাবালিকার মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, এক সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির ঘটনার জেরে আত্মঘাতী হয়েছে ওই কিশোরী। ইতিমধ্যেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মায়ের সঙ্গে আমতার একটি কালীপুজোর অনুষ্ঠানে গিয়েছিল ওই নাবালিকা। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন পেঁড়ো থানার এক সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, সেখানেই তিনি কিশোরীর সঙ্গে অশালীন আচরণ করেন ও শ্লীলতাহানি করেন।

পরিবারের দাবি, ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল ওই কিশোরী। বুধবার সকালে বাড়ির একটি ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে ক্ষুব্ধ স্থানীয় মানুষ পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান।

পরবর্তীতে নাবালিকার পরিবারের পক্ষ থেকে পেঁড়ো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পকসো আইনের পাশাপাশি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+