কিশোরীকে গণধর্ষণ, ধৃত তৃণমূলের যুব নেতা-সহ ২
ফের গণধর্ষণের ঘটনা রাজ্যে। হুগলি জেলার হিন্দমোটরে একটি পরিত্যক্ত কারখানায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের যুব নেতা।

পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ১৬ বছর বয়সী ওই কিশোরী তার এক বন্ধুর সঙ্গে বন্ধ হিন্দমোটর কারখানার চত্বরে ঢুকেছিল। সেখানেই এই গণধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ।
পুলিশ আধিকারিক জানান, অভিযুক্তরা তাদের সঙ্গীদের নিয়ে কারখানার ভেতরেই নাবালিকাকে যৌন হেনস্থা করেছে। এ ঘটনায় পকসো (POCSO) আইনে মামলা রুজু হয়েছে। ধৃতদের বয়ান রেকর্ড ও সর্বাঙ্গীন তদন্ত চলছে।
ধৃতদের মধ্যে দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই স্থানীয় তৃণমূল কংগ্রেসের যুব নেতা। অন্যজন হলো ওই কিশোরীর প্রেমিক, যে নিজেও নাবালক।
এক পুলিশ আধিকারিক জানান, "অভিযুক্তদের আরও দুই সঙ্গীর খোঁজ চলছে। তারা পলাতক, তাদের ধরতে তল্লাশি অভিযান চলছে।" তিনি আরও জানান, আজ শনিবার তদন্তের অংশ হিসাবে শনাক্তকরণ পরীক্ষা (টি.আই. প্যারেড) হবে।












Click it and Unblock the Notifications