মঞ্চ ভেঙে হুড়মুড়িয়ে পপাত ধরণীতল মন্ত্রী-বিধায়করা, তুলে আনতে হল কোলে করে
মঞ্চ ভেঙে পড়ে গেলেন মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য স্বপন দেবনাথ একেবারে ভুপতিত হন মঞ্চ ভেঙে। মঞ্চে উপস্থিত অতিথিরাও হুড়মুড়িয়ে পড়ে যান নীচে।
মঞ্চ ভেঙে পড়ে গেলেন মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য স্বপন দেবনাথ একেবারে ভুপতিত হন মঞ্চ ভেঙে। মঞ্চে উপস্থিত অতিথিরাও হুড়মুড়িয়ে পড়ে যান নীচে। এমনই পরিস্থিতি হ নিজেরা ওঠার মতো অবস্থায় ছিলেন না। মন্ত্রী ও তাঁর সভাসদদের কোলে করে তুলে আনতে হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বর্ধমানের কাটোয়ায়।

পূর্ব বর্ধমানের কাটোয়ায় পশু হাসপাতালের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে অপারেশন থিয়েটারের উদ্বোধন করতে মঞ্চে উঠেছিলেন মন্ত্রী ও অন্যান্য অতিথিরা। হঠাৎই হুড়মুড়িয়ে বেঙে পড়ে মঞ্চ। মঞ্চে উপস্থিত সবাইকে নিয়ে নীচে পড়ে যান মন্ত্রী। উপস্থিত ছিলেন বিধায়কও।
মন্ত্রী ও বিধায়ক চোট পান গুরুতর। অন্যান্যরাও আভাত পান। তাঁদের প্রত্যেকের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন মন্ত্রী-বিধায়করা। কী করে এই ঘটনা ঘটল, কোথায় গাফিলতি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছ।












Click it and Unblock the Notifications