এসএসকেএম থেকে ছাড়া পেলেন মদন, শীঘ্রই সিবিআই জেরার সম্ভাবনা

মদনা
কলকাতা, ২৬ নভেম্বর: অবশেষে এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেলেন মদন মিত্র। বুধবার দুপুরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সারদা-কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি হতে তিনি তৈরি বলে জানিয়েছেন মদনবাবু।

পরিবহণ মন্ত্রী মদন মিত্র আগে জানিয়েছিলেন, তাঁর শিরদাঁড়ায় টিউমার হয়েছে। এ কথা বলে গত ১৬ নভেম্বর বেলভিউ হাসপাতালে ভর্তি হন তিনি। ২০ নভেম্বর সেখান থেকে ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। ভেবেছিলেন, সরকারি হাসপাতালে থেকে সিবিআই জেরা এড়াবেন। কিন্তু তাঁর টিউমার জটিল কিছু নয় জানিয়ে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিল হাসপাতাল কর্তৃপক্ষ। মদনবাবুর টিউমার পরীক্ষা করে দেখা গিয়েছে যে, তাতে ম্যালিগন্যান্সি অর্থাৎ ক্যান্সারের সম্ভাবনা নেই। এমন টিউমার নিয়ে অনেকে দৈনন্দিন জীবনযাপন করেন। তাঁর ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। সুতরাং মদনবাবুকে খামোখা হাসপাতালে রেখে দেওয়ার কোনও মানে হয় না বলেই মনে করছেন ডাক্তাররা।

আসলে এসএসকেএম হাসপাতালের ডাক্তাররা কোনও ঝুঁকি নিতে নারাজ। কারণ সিবিআই বলেই দিয়েছিল যে, দরকারে তারা দিল্লি থেকে ডাক্তার এনে পরীক্ষা করাবে মদনবাবুকে। সুতরাং মদনবাবু বা শাসক দলের চাপে যদি বিভ্রান্তিকর রিপোর্ট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ, তা হলে সিবিআই তাদেরও ছেড়ে কথা বলবে না। মনে করা হচ্ছে, এটা বুঝতে পেরেই মদনবাবুকে আর হাসপাতালে রাখতে চাইলেন না ডাক্তাররা। দু'দিন আগেই এসএসকেএম হাসপাতালের অধিকর্তা প্রদীপ মিত্র বলেছিলেন, জেরা করার মতো শারীরিক অবস্থায় রয়েছেন মদন মিত্র।

এ বার তাঁকে জেরা করে সিবিআই কী পায়, মদনবাবুর ভবিষ্যৎ কোন দিকে গড়ায়, তা জানতে কিছুদিন অপেক্ষা করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+