বাড়িতে ইডি হানার পরে এবার জেরার মুখে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা
সকাল থেকে ম্যারাথন তল্লাশি চলছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে। বোলপুরের বাড়িতে ইডি আধিকারিকরা রয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার চন্দ্রনাথ সিনহার নাম জড়িয়েছে। কুন্তল ঘোষের থেকে পাওয়া তথ্য থেকে মন্ত্রীর কথা উঠে এসেছে। এমনই তথ্য পাওয়া গিয়েছে ইডির কাছ থেকে।
সোমবার বেলা ১০ টার পরে বোলপুরের বাড়িতে ইডি আধিকারিকরা হানা দেয়। ৮ জন ইডি আধিকারিক পৌঁছে গিয়েছিলেন বাড়িতে। এছাড়াও জনা ২৫ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ইডি অফিসারদের সঙ্গে রয়েছেন। তাদের মধ্যে দুজন মহিলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও আছেন।

সকালে মন্ত্রী বোলপুরের বাড়িতে ছিলেন না। তাঁর কাছে খবর যায়। এদিকে ইডি ওই বাড়িতে তল্লাশি অভিযান চালাতে শুরু করে। গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখে। এরপর দুপুরের দিকে মন্ত্রী চন্ত্রনাথ সিনহা এসে পৌঁছান। শেষ খবর পাওয়া পর্যন্ত তিন ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে মন্ত্রীকেও জেরা করা হচ্ছে।
হুগলির বলাগড়ে বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষের থেকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কথা জানা যায়। কুন্তলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রেজিস্ট্রার খাতা পাওয়া গিয়েছিল। সেখানে ১০০ জনের নামের তালিকা রয়েছে। চন্দ্রনাথ সিনহার মাধ্যমে ওই ১০০ জন চাকরি প্রার্থী কুন্তলের সঙ্গে যোগাযোগ করেছিল। এমন কথা ইডি জানতে পেরেছে।
সেই সব বিষয়ে তথ্য জানার জন্যই বোলপুরে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। ম্যারাথন তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদ চলছে মন্ত্রীর বাড়িতে। তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কতটা সুবিধা পেয়েছেন? তাঁর যোগাযোগ কতটা রয়েছে? সেই সব তথ্য জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বোলপুরে মন্ত্রীর বাড়ির চারিদিকে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারা। সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের। সেই ঘটনা থেকে কেন্দ্রীয় বাহিনী শিক্ষা নিয়েছে। এরপর থেকে ইডি অভিযানে আরও কড়া ভূমিকা দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর।
মন্ত্রীর বাড়ির প্রায় ১০০ মিটার দূর পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারা রয়েছে। বহু তৃণমূল নেতা - কর্মী মন্ত্রীর বাড়ির আশেপাশে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের সরিয়ে দেয় এলাকা থেকে। দুজনের বেশি কাউকে একসঙ্গে বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। কী কারণে সেখান দিয়ে যেতে হবে? তাও জানতে চেয়েছে কেন্দ্রীয় বাহিনী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications