জগন্নাথ মন্দির হওয়ার পর দিঘায় পর্যটকদের ঢল, বাড়ছে বেসরকারি বাস পরিষেবা, উদ্বোধনে অরূপ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জগন্নাথ মন্দির তৈরির পর দিঘা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে। উত্তরবঙ্গ থেকেও আসছেন প্রচুর মানুষ। সরকারি গণ পরিবহন ব্যবস্থার পাশাপাশি দিঘায় পর্যটকদের ভিড় সামাল দিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে বিভিন্ন বেসরকারি বাস পরিষেবা। আজ আরও একটি সংস্থা দিঘাকে জুড়ে দিল শিলিগুড়ির সঙ্গে। বৃষ্টি মাথায় করেই যার উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ রায়।

এই বাস পরিষেবা চালুর ফলে স্বল্প খরচে আরও আরামদায়ক হয়ে গেল দিঘা বা শিলিগুড়ি যাওয়া। আজ সকালে এসএনআর পরিবহনের ভলভো বাস পরিষেবার উদ্বোধন করেন অরূপ রায়। দিঘা ও শিলিগুড়ির মধ্যে কলকাতা হয়ে চলবে এই বাস। ফলে যাঁরা উত্তরবঙ্গে যেতে চান তাঁরাও এই নতুন পরিষেবা চালুর ফলে উপকৃত হবেন। একেবারে শীতাতপ নিয়ন্ত্রিত এই বাস স্বল্প খরচে যাত্রীদের পৌঁছে দেবে গন্তব্যে।

এই বাস পরিষেবা চালু হওয়ায় যাত্রীদের খুব উপকার হবে বলেই মনে করেন মন্ত্রী অরূপ রায়। এদিন এসএনআর পরিবহন ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল বাস অপারেটরের পক্ষ থেকে সংস্থার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অর্পণ ঘোষ, ভাইস চেয়ারম্যান মৃণাল ঘোষ উপস্থিত ছিলেন বাস পরিষেবা উদ্বোধনের সময়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+