মীনাক্ষী এখন প্রেরণার নাম! প্রার্থী হয়ে বামেদের সংগঠন মজবুত করে গেলেন নন্দীগ্রামে

মীনাক্ষী এখন প্রেরণার নাম! প্রার্থী হয়ে বামেদের সংগঠন মজবুত করে গেলেন নন্দীগ্রামে

মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে স্বপ্ন দেখছে সিপিএম। সিপিএমের দাবি, মীনাক্ষী ভোটে জিতবেন কি না পরের কথা, তিনি নন্দীগ্রাম মানুশষের মনে দাগ কেটে গিয়েছেন। আর চাঙ্গা করে দিয়েছেন নন্দীগ্রামের সিপিএম তথা বাম সংগঠনকে। সারাদিন নন্দীগ্রামের ভোটে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী নজর কেড়েছেন, তখন মীনাক্ষীকে নিয়ে স্বপ্ন দেখছে সিপিএম।

অন্য সব তরুণ বামপ্রার্থীদের কাছে প্রেরণা মীনাক্ষী

অন্য সব তরুণ বামপ্রার্থীদের কাছে প্রেরণা মীনাক্ষী

বামফ্রন্টের তরুণ-তুর্কি নেত্রী মীনাক্ষী। ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক। জীবনের প্রথম নির্বাচনেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েটদের মুখোমুখি হয়েছেন। বিনা যুদ্ধে ছাড়েননি একটুও জমি কাঁধে কাঁধ মিলিয়ে তিনি লড়াই চালিয়ে গিয়েছেন। এবং প্রথমবার লড়াইয়ে নেমেই অন্য সব তরুণ বামপ্রার্থীদের কাছে প্রেরণা হয়ে উঠেছেন।

কঠিন লড়াই শিড়দাঁড়া সোজা করে লড়েছেন মীনাক্ষী

কঠিন লড়াই শিড়দাঁড়া সোজা করে লড়েছেন মীনাক্ষী

একুশের নির্বাচনে ২৬-এর লক্ষ্যে নেমেছে বামেরা। তাই একঝাঁক তরুণ-তুর্কি নেতাকে এবার সিপিএম এবং বামপ্রন্ট নামিয়ে দিয়েছে ময়দানে। তৃণমূল বানম বিজেপির লড়াইয়ে এবার তাঁরা দাগ কাটতে বদ্ধপরিকর। একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন মীনাক্ষীরা। কঠিন লড়াই জানেন। তবু শিড়দাঁড়া সোজা করে তিনি লড়ে গিয়েছেন।

মীনাক্ষীকে সামনে রেখেই লড়াই করছেন অন্য বামপ্রার্থীরা

মীনাক্ষীকে সামনে রেখেই লড়াই করছেন অন্য বামপ্রার্থীরা

নন্দীগ্রামের ভোট সাঙ্গ। মীনাক্ষী বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করছে। কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে। কিন্তু সিপিএম বিনাযুদ্ধে জমি ছাড়েনি। মানাক্ষীর এই লড়াইকে প্রেরণা করে এগোচ্ছেন অন্য বামপ্রার্থীরা। বালির দীপ্সিতা ধর, সিঙ্গুরের সৃজন ভট্টাচার্য, সায়নদীপ মিত্র- সবাই মীনাক্ষীকে সামনে রেখেই লড়াই করছে।

নন্দীগ্রামে বামেদের সংগঠনকে মজবুত করলেন মীনাক্ষী

নন্দীগ্রামে বামেদের সংগঠনকে মজবুত করলেন মীনাক্ষী

মীনাক্ষীকে বাংলার মেয়ে থেকে শুরু করে নন্দীগ্রামের বাঘিনীর মর্যাদা দিতেও তাঁরা কার্পণ্য করেননি। নন্দীগ্রামের লড়াইটা মমতা বনাম শুভেন্দু। তবু মীনাক্ষী তাঁদের মধ্যেও দাগ কেটে গিয়েছেন। ভোটে হারা-জেতা আছে। তা থাকবেই। কিন্তু মীনাক্ষী প্রার্থী হয়ে নন্দীগ্রামে বামেদের সংগঠনটাকে আরও মজবুত করে দিয়ে গেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+