কেন্দ্র ব্যস্ত টুইটারের সঙ্গে যুদ্ধে, নয়া আইটি আইন নিয়ে কেন্দ্রেকে কটাক্ষ মিমি চক্রবর্তীর

নয়া আইটি আইন নিয়ে কেন্দ্রেকে কটাক্ষ মিমি চক্রবর্তীর

এবার কেন্দ্রের এই নয়া নিয়ম নিয়ে মুখ খুললেন টলিউডের সাংসদ তারকা মিমি চক্রবর্তী।

টুইটারে তিনি কেন্দ্রকে কটাক্ষ করে লেখেন, '‌এই অতিমারী পরিস্থিতির মধ্যে যখন দিনের পর দিন মৃত্যুর হার বাড়ছে, কেন্দ্র সরকার তখন টুইটারের সঙ্গে যুদ্ধ করতে ব্যস্ত। আমাদের বাকস্বাধীনতার সাংবিধানিক অধিকারকে আক্রমণ করতে ব্যস্ত যাতে সোশ্যাল মিডিয়ায় আমাদের আর কোনও প্রাইভেসি না থাকে। দারুণ বিষয়।’‌ এর আগেও মিমি করোনা ভ্যাকসিনের ঘাটতি নিয়ে কেন্দ্রকে দুষে টুইট করেছিলেন।

কেন্দ্র ব্যস্ত টুইটারের সঙ্গে যুদ্ধে, নয়া আইটি আইন নিয়ে কেন্দ্রেকে কটাক্ষ মিমি চক্রবর্তীর

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় রাশ টানতে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছিল কেন্দ্রের তরফে। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক ডিজিটা‌ল কনটেন্ট সংক্রান্ত ওই নয়া নির্দেশিকা জারি করে তা কার্যকর করার জন্য ৩ মাস সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হয়ে গিয়েছে গত মঙ্গলবার। এই পরিস্থিতিতে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া জায়ান্টদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে কেন্দ্র, এমন সম্ভাবনা তৈরি হয়েছে।

কেন্দ্রের নয়া নিয়ম মানতে রাজি হয়েছে ফেসবুক, তবে আলোচনা করার পরই। কিন্তু হোয়াটসঅ্যাপ আলোচনার পথে না গিয়ে কেন্দ্রের এই আইনের বিরোধিতা করে সোজা আদালতের দ্বারস্থ হয়েছে। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় নাগরিকদের গোপনীয়তা রক্ষার বিষয়টি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে ইতিমধ্যেই।

তবে তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বৃহস্পতিবার জানিয়েছেন, ’‌হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নতুন সোশ্যাল মিডিয়া নিয়মাবলী সম্পর্কে ভয় পাওয়ার কোনও কারণ নেই। এই প্ল্যাটফর্ম অপব্যবহার রোধ করার মতো করেই তৈরি করা হয়েছে।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+