Murshidabad: মুর্শিদাবাদের হিংসায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যোগ? শাহের মন্ত্রকের হাতে চাঞ্চল্যকর রিপোর্ট!

Murshidabad: ওয়াকফ আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদে তাণ্ডব। গোটা জেলার বিভিন্ন প্রান্তে হিংসার আগুন জ্বলছে। আর এবার মুর্শিদাবাদের হিংসার ঘটনায় চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। প্রাথমিক তদন্তে অনুমান, গোটা হিংসার নেপথ্যে বাংলাদেশি যোগ রয়েছে। এমনই রিপোর্ট এসেছে অমিত শাহের মন্ত্রকের হাতে। স্থানীয় তৃণমূল নেতাদের মদতে বাংলাদেশ থেকে দুষ্কৃতী এনে হিংসায় লিপ্ত করা হয়েছে, এমনই বিস্ফোরক অভিযোগ উঠে এল এবার।

মুর্শিদাবাদে তাড়া করছে আতঙ্ক। নিপীড়িত হয়ে প্রতিবাদে মালদহ জেলায় গিয়ে আশ্রয় নিয়েছেন হিন্দুরা। এমতাবস্থায় মুর্শিদাবাদে নতুন করে অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। সূত্রের খবর, মুর্শিদাবাদের হিংসায় প্রাণহানি, রেলের সম্পত্তির উপর হামলা ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জবাব তলব করেছে কেন্দ্রীয় সরকার।

amit shah

এসএসসির চাকরি বাতিল মামলা থেকে নজর ঘোরাতেই মুর্শিদাবাদে ইচ্ছে করে অশান্তি পাকানো হয়েছে, শাসকদলকে আক্রমণ করে এমনটা প্রথম থেকেই বলে আসছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল জমানায় হিন্দুরা যে কতটা অসুরক্ষিত, মুর্শিদাবাদের এই হিংসা থেকেই তা আরও স্পষ্ট হয়ে গিয়েছে।

বাংলায় হিংসার খবরে উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রক। এর আগে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও ডিজি রাজীব কুমারের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক সেরেছে অমিত শাহের মন্ত্রক। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হল, এখনও পর্যন্ত প্রাথমিক তদন্তে যা উঠে এসেছে, তাতে করে এই হামলার নেপথ্যে বাংলাদেশি দুষ্কৃতীদের যোগ থাকতে পারে বলে অনুমান।

Take a Poll

গত শনিবারই মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই মতো ১৭ কোম্পানি সিএপিএফ মোতায়েন করা হয়। এখনও পর্যন্ত মুর্শিদাবাদে হিংসার ঘটনায় মোট ২২১ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।

ডিজি রাজীব কুমার জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে আর কোনও হিংসার খবর হয়নি। রাজ্য পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদে হিংসার নেপথ্যে উসকানিমূলক পোস্টও রয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেগুলি মূলত বাংলার বাইরে থেকেই করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+