ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট! দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম, পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা
দিনের ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট। জানা যাচ্ছে যে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে ধীর গতিতে এগোলো পরিষেবা। যে কারণে আজ সকালে ভুগতে হল নিত্য মেট্রো যাতায়াতকারী যাত্রীদের। কার্যত প্রায়ই এরকম মেট্রোর বিভ্রাটে ক্ষুদ্ধ যাত্রীরা।

গত কয়েকমাসের মধ্যে মেট্রো বিভ্রাট যেন প্রতিদিনকার একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রায় বেশিরভাগ দিনই মেট্রোর কোনও না কোনও সমস্যা দেখা দিচ্ছে। যে কারণে দীর্ঘক্ষণ ধরে পরিষেবা বন্ধ থাকছে। দিন দিন মেট্রো সফর রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে যাত্রীদের কাছে। আজ সকালেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি। মেট্রো যাত্রীরা জানাচ্ছেন যে, খুব সম্ভবত সিগন্যালের কোনও সমস্যার কারণেই এই বিপত্তি দেখা দিয়েছে।
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম গামী আপ লাইনেই এমন সমস্যা হচ্ছে বলে জানা যাচ্ছে। দক্ষিণেশ্বর ব্লু লাইনে মেট্রোর প্রান্তিক স্টেশন।অফিস যাত্রীরা বলছেন যে , অন্য সময়ে যে ট্রেনটি আসতে খুব বেশি হলে সাত থেকে আট মিনিট সময় লাগে, সেই ট্রেন আজ দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া স্টেশনে ঢুকতে প্রায় ৩৮ মিনিট সময় লেগেছে। কিন্তু আপ লাইনে নির্দিষ্ট সময় ধরেই মেট্রো চলছে।
মেট্রোতে করে অনেক স্কুল, কলেজ, অফিসযাত্রীরা যাতায়াত করেন। কিন্তু আজ সকাল সকাল স্টেশন থেকেই মেট্রো পরিষেবায় সমস্যার কারণে দুর্ভোগের সম্মুখীন হতে হল যাত্রীদের। অন্য স্টেশনগুলিতেও একইরকম ভাবে দেরিতে মেট্রো আসার কারণে অনেকক্ষন ধরে অপেক্ষা করতে হল যাত্রীদের।












Click it and Unblock the Notifications