কলকাতায় ফের ঠান্ডার ছোঁয়া? দক্ষিণ-উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন

গত কয়েকদিনের তুলনায় কলকাতা এবং তার আশপাশের এলাকায় হঠাৎ করেই কিছুটা তাপমাত্রা কমেছে। আর তাতেই সাধারণ মানুষের মনে আবার প্রশ্ন তৈরি হয়েছে যে, তাহলে কী শীত আবার ফিরছে? আবহাওয়া দফতরের সাম্প্রতিক তথ্য অনুসারে, আপাতত রাজ্যে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে সকালের দিকে দক্ষিণ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশা দেখা যেতে পারে। বিশেষ করে ভোর এবং রাতের দিকে ঠান্ডার আমেজ স্পষ্টভাবে অনুভূত হবে।

-

সোমবার থেকেই কলকাতায় পারদ সামান্য হলেও স্বাভাবিকের নিচে রয়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা সোমবার আরও একটু কমে ১৫.১ ডিগ্রিতে নেমে এসেছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে যে, এখনই রাজ্যে সেরকম কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশা পড়তে পারে। ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

আবহাওয়া দফতর উত্তরবঙ্গেও কুয়াশার দাপট বাড়বে বলেও সতর্ক করেছে। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে ঘন কুয়াশা দেখা যেতে পারে। এর ফলে ভোরের দিকে যানবাহন চলাচলে সমস্যা হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা কিছুটা কম থাকবে। সকালের দিকে হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া অনুভূত হলেও যত বেলা বাড়বে ততটাই রোদে গরম অনুভূত হবে। তবে, সন্ধ্যা নামলেই এবং রাতের দিকে আবার ঠান্ডা আমেজ ফিরে আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+