এসএসকেএম-এ কুকুরের ডায়ালিসিস কাণ্ড, তদন্তের নির্দেশ এই সংস্থার
কুকুরের ডায়ালিসিস কাণ্ড নিয়ে তদন্তের নির্দেশ এমসিআই-এর। ২০১৫-তে এসএসকেএম-এ কুকুরের ডায়ালিসিস করানোর চেষ্টার অভিযোগ ওঠে।রাজ্য মেডিকেল কাউন্সিল কোনও ব্যবস্থা না নেওয়ায় এমসিআই-এর দ্বারস্থ হন আবেদনকারী
কুকুরের ডায়ালিসিস কাণ্ড নিয়ে তদন্তের নির্দেশ এমসিআই-এর। ২০১৫-তে এসএসকেএম-এ কুকুরের ডায়ালিসিস করানোর চেষ্টার অভিযোগ ওঠে। রাজ্য মেডিকেল কাউন্সিল কোনও ব্যবস্থা না নেওয়ায় এমসিআই-এর দ্বারস্থ হন আবেদনকারী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা কুণাল সাহা।

রাজ্যের সেরা সরকারি হাসপাতাল এসএসকেএম। সেখানেই ২০১৫-র জুন মাসে কুকুরের ডায়ালিসিস করানোর চেষ্টার অভিযোগ ওঠে। আরও অভিযোগ, এই ডায়ালিসিস-এর প্রস্তাব দিয়েছিলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি নির্মল মাঝি। অভিযোগ, নির্মল মাঝির প্রস্তাবে সায় ছিল আইপিজিএমইআরের তৎকালীন অধিকর্তা প্রদীপ মিত্র এবং এসএসকেএমের নেফ্রোলজি বিভাগের প্রধান রাজেন পাণ্ডের। তবে সেই সময় এসএসকেএমের ডায়ালিসিস ইউনিটের বেশ কয়েকজন চিকিৎসকের বিরোধিতায় সেই কাজ করা সম্ভব হয়নি। সেই খবর প্রকাশ্যে আসার পর নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে।

পিপলস ফর বেটার ট্রিটমেন্ট নামক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা কুণাল সাহা বিষয়টি নিয়ে ২০১৫-র ২৩ জুন রাজ্য মেডিকেল কাউন্সিলের দ্বারস্থ হন। তিনি নির্মাল মাঝি, প্রদীপ মিত্র এবং রাজেন পাণ্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। দুবছর কেটে গেলেও, কোনও কাজ না হওয়ায় এবছরের জুলাই-এ এমসিআই-এর এথিক্স কমিটির কাছে অভিযোগ দায়ের করেন কুণাল সাহা।
অভিযোগ খতিয়ে দেখে, তদন্তের নির্দেশ দেয় এমসিআই। এমন কী রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতির বিরুদ্ধেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এমসিআই-এর নির্দেশে খুশি আবেদনকারী কুণাল সাহা। তবে রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি নির্মল মাঝি, কুণাল সাহার বিরুদ্ধে লোক ঠেকানোর অভিযোগ করেছেন।












Click it and Unblock the Notifications