গ্রন্থন হবে শিলিগুড়ির প্রচারের মুখ! মেয়র-মন্ত্রীর কাজিয়া ঘিরে বাধল গোল, শুরু বাকযুদ্ধ
উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম জলপাইগুড়ির গ্রন্থন সেনগুপ্তকে নিয়ে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য ও পর্যটনমন্ত্রী গৌতম দেবের জোর কাজিয়া বেধে গেল।
উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম জলপাইগুড়ির গ্রন্থন সেনগুপ্তকে নিয়ে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য ও পর্যটনমন্ত্রী গৌতম দেবের জোর কাজিয়া বেধে গেল। সিপিএম ও তৃণমূলের দুই দলের দুই নেতা পরস্পরের বিরুদ্ধে তাল ঠুকতে শুরু করলেন গ্রন্থনকে শিলিগুড়ি স্বচ্ছতা অভিযানের মুখ করা নিয়ে। মেয়রের এই পরিকল্পনাকে কটাক্ষ করেছেন তৃণমূলের মন্ত্রী গৌতম দেব। আর তা নিয়েই এখন বিতর্ক চরমে পৌঁছেছে।

জলপাইগুড়ির গ্রন্থন উচ্চমাধ্যমিকে প্রথম হয়ে জেলার মুখ উজ্জ্বল করেছে। আবার কলাবিভাগ থেকে গ্রন্থন প্রথম হওয়ায় তাঁকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। এই অবস্থায় শিলিগুড়ির মেয়র তাঁকে স্বচ্ছতা অভিযানের মুখ করার প্রস্তাব দেন। বামপন্থী পরিবারের ছেলে বলেই পরিচিত গ্রন্থন। এবার উচ্চমাধ্যমিকে প্রথম হওয়ার পর গ্রন্থনের বাড়িতে যান মেয়র অশোক ভট্টাচার্য ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
মেয়র প্রস্তাব দিয়েছিলেন, গ্রন্থন শিলিগুড়ির স্বচ্ছতা অভিযানের মুখ হোক। গ্রন্থন এই প্রস্তাবে রাজি। তবে মেয়রের এই প্রস্তাবকে কটাক্ষ করেন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, এসব আসলে মেয়রের প্রচার কৌশল। কাজের কাজ কিছুই হয়নি। শুধু ব্র্যান্ড অ্যাম্বাসাডার করে প্রচারের মুখ করে তোলা হচ্ছে।

এখন শিলিগুড়ির ব্র্যান্ড অ্যাম্বাসাডার ভারতীয় ক্রিকেট দলের সদস্য ঋদ্ধিমান সাহা। তাঁকে ব্যান্ড অ্যাম্বাসাডার করে শুধু ফেস্টুনে তাঁর ছবি ব্যবহার করা হচ্ছে। শহরকে স্বচ্ছ করে তোলার কাজ আদৌ হচ্ছে না। জঞ্জাল সাফাই অভিযান বন্ধ। গৌতম দেব প্রশ্ন তোলেন, আর কত জন ব্র্যান্ড অ্যাম্বাসাডার চাই মেয়রের।
আর গৌতম দেবের এই কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন মেয়র অশোক ভট্টাচার্য। তাঁর জবাব, অনেক প্রচার পেয়েছি, প্রচারের মোহ নেই। প্রচার চাই না। উনি কী বললেন ওনার কথাও কোনও গুরুত্ব নেই। গ্রন্থনের মেধাকে সম্মান জানানোর জন্যই আমাদের এই উদ্যোগ। এটাকে নিয়ে রাজনীতি করার কোনও ইচ্ছা আমাদের নেই। গৌতম দেব পদ খোয়ানোর ভয়েই এখন বিরোধিতায় নেমেছেন। অপ্রয়োজনীয় বিরোধিতা করছেন তিনি। এইসব বিরোধিতা ধোপে টিকবে না।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications