বেআইনি নির্মাণ নিয়ে সাংবাদিক বৈঠকের মাঝেই প্রাক্তন বিচারপতিকে ফোন মেয়রের
গার্ডেনরিচে নির্মিয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনার পর থেকে বেশ চাপে রয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। লোকসভা ভোটের আগে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীরা এই সুযোগে শাসক দলকে আক্রমণ শানিয়ে চলেছেন।
বেআইনি বাড়ি নির্মাণের মামলা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। কলকাতা সহ একাধিক জায়গায় বেআইনি নির্মাণ নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। আজও গার্ডেনরিচে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা ছড়ায়। পুলিশের উপস্থিতিতে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হলেও স্থানীয়রা প্রতিবাদ জানাতে শুরু করেন।

এদিকে কলকাতায় বেআইনি বাড়ির বিরুদ্ধে চলা সাংবাদিক বৈঠকের মাঝে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলীকে ফোন করলেন মেয়র ফিরহাদ হাকিম। দুপুর ২.২৫ মিনিটে ফোনটি আসে। তখন লাইভ সাংবাদিক বৈঠক করছিলেন অশোকবাবু। কথা হয় দু'জনের। অশোকবাবু পরে বলেন, তাঁর জীবনে এরকম ঘটনা আগে ঘটেনি। কোনও কোনও সাংবাদিক বৈঠকে বাড়ির লোকে ফোন করেছেন।
তবে কোনও সরকারি উঁচু পদে থাকা কেউ তাঁকে সাংবাদিক বৈঠকের মাঝে এর আগে ফোন করেননি। বিষয়টাতে তিনি কিছুটা অবাক হয়েছেন। অশোকবাবুর বক্তব্য অনুযায়ী, মেয়র তাঁকে জানান, বেআইনি বাড়ি হয়েছে বাম আমলে। বিচারপতি তাঁকে বলেন, তাহলে সেগুলি ভেঙে দেন নি কেন?
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications