List of Train Cancelled: মেন লাইনে বাতিল বহু লোকাল, তালিকায় গুড়াপ, বারুইপাড়া সহ একাধিক ট্রেন

List of Train Cancelled: হাওড়া ডিভিশনে একাধিক ফের ট্রেন বাতিলের খবর! আজ শনিবার থেকে টানা তিনদিন একাধিক ট্রেন বাতিল থাকবে জানাল পূর্ব রেল। জনাই রোডে রক্ষণাবেক্ষনের কাজ হবে। আর সেজন্যেই একাধিক লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হবে বলে জানা যাচ্ছে।

যে ট্রেনগুলিকে অন্য রুট দিয়ে চালানো হবে সেগুলির মধ্যে সবই দুরপাল্লার বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ শনিবার থেকে আগামী সোমবার অর্থাৎ ১৬ ডিসেম্বর পর্যন্ত জনাই রোডে একাধিক রক্ষণাবেক্ষন সংক্রান্ত কাজ (List of Train Cancelled) চালানো হবে।

List of Train Cancelled

কাজ হবে নন-ইন্টারলকিংয়ের। আর এই কাজের জন্য পূর্ব রেলের তরফে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি এক্সপ্রেসের যাত্রাপথ বদল করে চালানো হবে বলেও পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

List of Train Cancelled: এক নজরে কোন কোন ট্রেন বাতিল?

পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ডিভিশনের আপ কর্ড লাইনে তিন জোড়া হাওড়া-বর্ধমান, দু'জোড়া হাওড়া-মসাগ্রাম, দু'জোড়া হাওড়া-চন্দনপুর এবং একটি করে হাওড়া-গুড়াপ এবং হাওড়া-বারুইপাড়া লোকাল বাতিল থাকবে। আজ শনিবার এবং রবিবার এই ট্রেনগুলি বাতিল থাকবে বলে জানানো হয়েছে। শুধু কর্ড লাইনে নয়, মেন লাইনেও হাওড়া ডিভিশনের বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে বলেও জানানো হয়েছে।

আর সেই অনুযায়ী, আপ এবং ডাউন লাইনে হাওড়া-মেমারি, তিন জোড়া হাওড়া-ব্যান্ডেল এবং এক জোড়া হাওড়া শেওড়াফুলি লোকাল বাতিল থাকবে বলেও জানানো হয়েছে।

List of Train Cancelled: ঘুরপথে চলবে বহু ট্রেন

কলকাতা-আমদাবাদ, কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট, কলকাতা-অমৃতসর, কলকাতা-পটনা গরিবরথ এবং কলকাতা-সীতামঢ়ী এক্সপ্রেস আজ শনিবার ঘুরপথে চালানো হবে। নৈহাটি লিঙ্ক কেবিন-ব্যান্ডেল-বর্ধমান দিয়ে ঘুরিয়ে চালানো হবে বলে পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অন্যদিকে আগামীকাল রবিবারও কলকাতা-বালুরঘাট এবং কলকাতা গাজিপুর এক্সপ্রেকে ঘুরপথে চালানো হবে বলে জানানো হয়েছে। একই ভাবে কাজের জন্য ঘুরপথে চালানো হবে শিয়ালদহ-আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এবং শিয়ালদহ-অজমের এক্সপ্রেসও।

এছাড়াও একাধিক দুরপাল্লার ট্রেন রয়েছে সেগুলিও ঘুরপথে চালানো হবে বলে জানানো হয়েছে। টানা তিনদিন একাধিক ট্রেন বাতিলের খবরে চূড়ান্ত হয়রানির মধ্যে পড়তে হবে সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীদের। যদিও এই কাজের জন্য রেলের তরফে আগাম ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+