রক্ষাকবচ পেলেন না মানিক ভট্টাচার্য, হাইকোর্টে হাজিরা দিতেই হবে পর্ষদ সভাপতিকে

রক্ষাকবচ পেলেন না মানিক ভট্টাচার্য, হাইকোর্টে হাজিরা দিতেই হবে পর্ষদ সভাপতিকে

এসএসসি দর্নীতি মামলায় হাজিরা এড়াতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পর্ষদ সভাপতি। কিন্তু আদালত তাঁর মামলা শুনতে রাজি হয়নি। কাজেই আজ হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দিতেই হবে তাঁকে। বিচারপতি সব্রত তালুকদারের বেঞ্চে পর্ষদের পক্ষ থেকে মামলা গ্রহনের আর্জি জানানো হয়েছিল। কিন্তু আদালত জানিয়েছে নিয়ম মেনে মামলা দায়ের করতে হবে তারপরেই ডিভিশন বেঞ্চ আবেদন গ্রহন করবে।

হাইকোর্টে হাজিরা দিতেই হবে পর্ষদ সভাপতিকে

প্রাথমিক শিক্ষক িনয়োগ দুর্নীতির মামলায় অভিযু্ক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। আগেই সিবিআই জেরার মুখে পড়তে হয়েছে তাঁকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে গিয়ে তাঁকে জেরা করেছেন তদন্তকারীরা। তারপরেই তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট তাঁকে পর্ষদ সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে। আজ দুপুর ২টো নাগাদ তাঁকে হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দিতে হবে।

তারপরেই হাজিরা এড়াতে তিনি হাজির হয়েছিলেন হাইকোর্টে। রক্ষাকবচ চেয়ে আবেদন জািনয়েছিলেন আদালতে। কিন্তু আদালত তাঁর মামলা গ্রহন করেনি। কাজেই দুপুর ২টোর সময় তাঁকে হাজিরা দিতেই হবে কলকাতা হাইকোর্টে। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁর সম্পত্তির হিসেবও চেয়েছে আদালত। এদিকে এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশের বাইরে বাড়তি কোনও তদন্ত সিবিআই করে উঠতে পারেনি বলে বিরুক্তি প্রকাশ করেছেন তিনি।

রাজ্যে একের পর এক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে শাসক দলের অস্বস্তি বাড়ছে। নেতা মন্ত্রী সকলেই সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন। তাই নিয়ে বিজেপি সরব হয়েছে। আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতারা। সেকারণে এসএসসি দুর্নীতি মামলায় উপদেষ্টা কমিটির সদস্যদের বাড়িেত গিয়ে তল্লাশি চািলয়েছে পুলিশ। তাঁদের সম্পত্তির হিসেব তলব করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+