ওএমআর শিট নষ্ট করেছেন মানিক ভট্টাচার্য? কলকাতা হাইকোর্টে কী বলল প্রাথমিক শিক্ষা পর্ষদ?

ওএমআর শিট নষ্ট করেছেন মানিক ভট্টাচার্য। আদালতে এই কথা জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই বক্তব্যে বিস্ময় প্রকাশ কলকাতা হাইকোর্টের বিচারপতির। তাহলে কি এবার আরও সমস্যায় জড়ালেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য?

২০১৭ সালের টেট নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে৷ বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি চলছে। মঙ্গলবার বিস্ফোরক তথ্য আদালতে পেশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Manik-Bhattacharya

ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই কাজ একমাত্র মানিক ভট্টাচার্যের পরামর্শেই হয়েছে৷ এমনই গুরুতর বক্তব্য আদালতে রাখা হল৷ বোর্ড সদস্যরা এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি। তাদের কেউ সিদ্ধান্ত নিতে পারতেন না। বোর্ড কোনও রেজ্যুলেশন সেই সময় নেয়নি। তাই সেই সময়ের বোর্ড সদস্যদের রেজ্যুলেশন পেপার আদালতে জমা দেবার নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওএমআর শিট নষ্ট হয়েছে। পর্ষদের সদস্যদের কোনও পরমার্শ ছাড়াই এটা হয়েছে। সম্পূর্ণ বেআইনি হওয়া সত্ত্বেও এই কাজ করা হয়েছিল। সেই সময় মানিক ভট্টাচার্য পর্ষদ সভাপতি পদে ছিলেন। তারই অনুমোদনে ওই কাজ হয়।

মানিক ভট্টাচার্য নিজে এই কাজ করিয়েছেন।বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিনি রাখতেন। তাই এই কাজ যখন করেছেন, বোর্ডের অন্যান্য সদস্যকে জানানো হয়নি বলে অভিযোগ। বোর্ড সদস্যদের মিটিংয়ে কোনও রেজ্যুলেশন নেওয়া হয়নি এই ওএমআর সিট নষ্টের ব্যাপারে।

এই কথা শুনে বিস্ময় প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। ওই সময়ের আসল মিটিং রেজ্যুলেশন কপি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি।

দীর্ঘ সময় ধরে জেলে আছেন মানিক ভট্টাচার্য৷ নাকাশিপাড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ আদালতে জমা পড়েছে। বহু বার জামিনের আবেদন করলেও, তা বাতিল করেছে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+