Jyotipriya Mallik: মমতাদি সব জানেন, বিজেপি ফাঁসিয়েছে, দলের সঙ্গেই আছি: জ্যোতিপ্রিয় মল্লিক

"মমতাদি সব জানেন। আমি দলের সঙ্গেই আছি।" একাধিক বার এই কথাই বললেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডি হেফাজত থেকে শুক্রবার কম্যান্ড হাসপাতালে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয়। গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের কাছে এই কথাই বললেন রাজ্যের বর্তমান বনমন্ত্রী।

রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছেন। ইডির হেফাজতে তিনি এই মুহূর্তে রয়েছেন। বিপুল পরিমাণ রেশন বণ্টন দুর্নীতি হয়েছে রাজ্যে। সেই অভিযোগে আপাতত তিনি অভিযুক্ত৷ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয়ের পাশেই দাঁড়িয়েছেন।

Jyotipriya Mallik

জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেফতার হওয়া মন্ত্রীও একইভাবে বিজেপির দিকে আঙুল তুললেন। বিজেপি তাঁকে ফাঁসিয়েছে। এই কথা বললেন তিনি। গ্রেফতার হওয়ার দিন জ্যোতিপ্রিয় বলেছিলেন, শুভেন্দু অধিকারী চক্রান্ত করেছেন। তবে এদিন আর শুভেন্দুর নাম নেননি।

হাসপাতালে যাওয়ার সময় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মমতাদি সব জানেন। মমতাদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন। আমাকে বিজেপি ফাঁসিয়েছে। এখানেই প্রশ্ন উঠেছে, মমতাদি সব জানেন। এই কথার মানে কী? এর মধ্যে কি কোনও অন্তর্নিহিত অর্থ আছে?

রাজ্যের সাধারণ মানুষের রেশন নিয়ে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে। রাজ্যে ২ কোটির বেশি ভুয়ো রেশন কার্ড ধরা পড়েছে। তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর সঙ্গে সরাসরি জড়িত। এমনই দাবি বিরোধীদের। সেখানে জ্যোতিপ্রিয় বললেন, মমতাদি সব জানেন। বিরোধীদের প্রশ্ন, তাহলে কি দুর্নীতির কথা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন? সেই কথাই জ্যোতিপ্রিয় মল্লিক কৌশলে বলে দিলেন?

মন্ত্রীর গলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও শোনা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন। একথাও বলেছেন জ্যোতিপ্রিয়। তবে আরও একটি বক্তব্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। মন্ত্রী বলেছেন, "আমি মুক্ত হয়ে গিয়েছি।" একবার নয়, একাধিকবার বলেছেন এই কথা। মুক্ত হয়ে গেলেন কীভাবে? তাহলে কি মুখ খুলতে শুরু করেছেন মন্ত্রী?

তৃণমূল দল তার সঙ্গে আছেন। তিনিও দলের সঙ্গে আছেন, থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তিনি আছেন, থাকছেন। একথাও এদিন বলেন জ্যোতিপ্রিয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+