বিধানসভা নির্বাচনের আগে বিজিবিএস নয়, মালদহ রওনা হওয়ার আগে জানালেন মমতা
এসআইআরের আবহে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কাল মালদহে জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই জেলায় একটি সমাবেশ করে হিন্দুদের গেরুয়া শিবিরের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন।
এই রাজনৈতিক প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর মালদহ সফর তাৎপর্যপূর্ণ। মালদহ থেকে মুর্শিদাবাদেও যাবেন মমতা।

রাজ্যে তৃণমূলের ১৪ বছরের শাসনকালের রিপোর্ট কার্ড তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, তিনি মুর্শিদাবাদ হয়ে মালদার গাজোলে যাচ্ছেন। ৩ ডিসেম্বর তিনি সেখানে একটি জনসভায় ভাষণ দেবেন। এটি তাঁর সম্পূর্ণ রাজনৈতিক কর্মসূচি।
মমতা বলেন, "কোনও প্রশাসনিক বৈঠক হবে না, কারণ আমি ভোটার তালিকা তৈরির কাজে ব্যস্ত আধিকারিকদের ওপর চাপ দিতে চাই না। মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি ৩ ডিসেম্বর সন্ধ্যায় বহরমপুরে পৌঁছে রাত কাটাবেন এবং ৪ ডিসেম্বর সেখানে আরেকটি সমাবেশে ভাষণ দেবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন যে, নির্বাচনের আগে পূর্ণাঙ্গ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (BGBS) আয়োজন সম্ভব নয়। তাই, বিকল্প হিসেবে ১৭ ডিসেম্বর কলকাতায় MSME বৈঠক এবং ১৮ ডিসেম্বর একটি বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে।












Click it and Unblock the Notifications