ধর্মতলার ধর্না থেকে কেন্দ্রকে নিশানা, বিজেপিকে আক্রমণ মমতার
রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার মেট্রো চ্যানেলে শুরু হওয়া তৃণমূল কংগ্রেসের অবস্থান কর্মসূচি দ্বিতীয় দিনে পড়তেই বিজেপি ও কেন্দ্রের সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি।
ধর্না মঞ্চ থেকেই কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব।" তাঁর স্পষ্ট বক্তব্য, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে না আসা পর্যন্ত এই আন্দোলন চলবে। গতকাল রাতভরও ধরনামঞ্চেই অবস্থান করেন তৃণমূল নেত্রী।

এসআইআর নিয়ে আপত্তির প্রতিবাদেই এই দীর্ঘস্থায়ী অবস্থান কর্মসূচি বলে দাবি শাসক শিবিরের। এদিনও ধর্মতলার মঞ্চে তৃণমূলের একাধিক কর্মসূচি রয়েছে। পরিস্থিতি ঘিরে ধর্মতলা চত্বরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
এরই মধ্যে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হওয়ায় বাড়ল রান্নার গ্যাসের দাম। শুক্রবার থেকেই কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাই সহ দেশের বড় শহরগুলিতে কার্যকর হয়েছে নতুন মূল্য।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার সংঘাতের জেরেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা করছে। তবে ভোটের আগে গ্যাসের দামের এই হঠাৎ বৃদ্ধি রাজনৈতিক মহলেও নতুন বিতর্ক উসকে দিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, এই ইস্যুকে সামনে রেখে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করতে পারে রাজ্যের শাসক দল।












Click it and Unblock the Notifications