Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১৫ দিনে ১১ অ-কাশ্মীরি যুবক খুন! নিহত ৫ বাঙালি শ্রমিক পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা

কাশ্মীরে গত দু-সপ্তাহে মোট ১১ জন অ-কাশ্মীরিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। বাদ যাননি বাঙালিরাও। ট্রাক চালক-আপেল ব্যবসায়ীর পর পাঁচ বাঙালি নিরপরাধ শ্রমিক জঙ্গি নিশানায় প্রাণ দিলেন মঙ্গলবার।

কাশ্মীরে গত দু-সপ্তাহে মোট ১১ জন অ-কাশ্মীরিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। বাদ যাননি বাঙালিরাও। ট্রাক চালক-আপেল ব্যবসায়ীর পর পাঁচ বাঙালি নিরপরাধ শ্রমিক জঙ্গি নিশানায় প্রাণ দিলেন মঙ্গলবার। এই ঘটনায় শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা মৃত শ্রমিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

কাশ্মীরে নিহত ৫ বাঙালি শ্রমিক পরিবারের পাশে মমতা

মঙ্গলবার জঙ্গিদের গুলিতে নিহত হন বাংলার পাঁচ জন শ্রমিক। কাশ্মীরের কুলগামে বাঙালি শ্রমিকরা কাজ করতে গিয়েছিলেন। এদিন আচমকাই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। অকুস্থলেই প্রাণ হারান বাঙালি ৫ শ্রমিক। একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাশ্মীরে যেভাবে নিরপরাধ শ্রমিকদের গুলি করে মারা হচ্ছে তাতে আমি স্তম্ভিত। নিহতরা সবাই এই বাংলার মানুষ। মুর্শিদাবাদের বাসিন্দা। কোনও সান্ত্বনাই এই পরিবারগুলির শোক কমাতে পারবে না। এদের সবরকম সাহায্য করা হবে।

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও এই ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি টুইট করেন, এটা একটা ভয়ঙ্কর ঘটনা। উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা কেমন তা এই সমস্ত ঘটনা থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে। ৩৭০ ধারা রদের পর জঙ্গি হামলা হবে না বলে ঠালাও প্রচার করা হয়েছিল, এ তো দেখছি জঙ্গি হামলার প্রবণতা আরও বেড়েছে। এবং খুন হচ্ছে অ-কাশ্মীরিরাও।

মঙ্গলবারই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা পরিদর্শনে এসেছিলেন কাশ্মীরে। ৩৭০ ধারা রদ হওয়ার পর কাশ্মীরের মানুষ কেমন আছেন জানতে তাঁদের আসা। তার আগে-পরে ঘটে গেল ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা। এই জঙ্গি হামলার ঘটনায় ফের একবার প্রশ্ন উঠে গেল নিরাপত্তা নিয়ে। ৫ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করার পরও যেভাবে একাধিকবার জঙ্গি হামলা ঘটানো হয়েছে, তা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এলাকায়।

এর আগে ভিনরাজ্যের ট্রাক-চালক খুন হয়েছিলেন, এবার জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন মুর্শিদাবাদের সাগরিগিধির পাঁচ শ্রমিক। রোজগারের আশা কাশ্মীর গিয়েছিলেন সাগরদিঘির ব্রাহ্মণী গ্রামের কামরুদ্দিন শেখ, মুর্শিমান শেখ, রফিক আহমেদ শেখ, নইমুদ্দিন, রফিকুল আলম-রা। তাঁরা নৃশংসভাবে খুন হলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+