সরকারের প্রশংসায় পঞ্চমুখ মমতা, কাজের জন্য অধিকাংশ দফতরকেই নম্বর দিলেন ১০০ শতাংশের বেশি

কলকাতা, ৩০ জানুয়ারি : বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেলেও উন্নয়নকাজে যেন কোনও বাধা না আসে তার জন্য জেলাশাসকদের বিশেষ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নিজের সরকারের পারফরম্যান্স রেটিং দিতে গিয়ে জানালেন বেশ কিছু দফতরকে ১০০ শতাংশের বেশিতে রাখলেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক রিভিউ বৈঠকের পর শুক্রবার টাউন হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, "মার্চ বা ফেব্রুয়ারি মাসেই নির্বাচনের বিষয়ে ঘোষণা হয়ে যেতে পারে। কিন্তু নির্বাচনের ঘোষণা হয়ে গেলেও কোনও উন্নয়নমূলক কাজ যেন আটকে না থাকে। কোনও ভুল যেন না হয়। প্রশাসন ও জেলা শাসকদের নির্বাচন ও উন্নয়নমূলক কাজ একসঙ্গে চালিয়ে যেতে হবে।"

সরকারের প্রশংসায় পঞ্চমুখ মমতা, কাজের জন্য অধিকাংশ দফতরকেই নম্বর দিলেন ১০০ শতাংশের বেশি

এদিকে সরকারের বিভিন্ন দফতরের কাজের প্রশংসা করে মমতা বলেন, কাজের দিক থেকে দেখতে গেলে বেশ কিছু দফতরের পারফরম্যান্স ১০০ শতাংশেরও বেশি। মুখ্যমন্ত্রীর মতে ভূমি ও ভূমি সংস্কার দফতরের পারফরম্যান্স ১০৩ শতাংস, শিল্প ও বাণিজ্য ১১৪ শতাংশ, উচ্চশিক্ষা ১১৬ শতাংশ, পরিবেশ ১০৭ শতাংশ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ১১৯ শতাংশ, নারী ও শিশুকল্যাণ দফতর ১২১ শতাংশ, কৃষি ১২৩ শতাংশ ইত্যাদি ইত্যাদি।

শুধু তাই নয় মাত্র ৩-৪ টে দফতরের পারফরম্যান্স রেটিংই ৯০ শতাংশের নীচে। বাকি সব দফতরই দারুণ কাজ করেছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

এরপাশাপাশি মুখ্যমন্ত্রী কেন্দ্রকে আক্রমণ করে বলেন, "সরকারের থেকে আমরা ১০,০০০ কোটি টাকার তহবিল পাই না। অনেক প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। আমরা বাজেট বাড়িয়ে ১৪০০০ কোটি টাকা করেছি যাতে অসম্পূর্ণ কাজগুলিকে সম্পূর্ণ করা যায়। রাজ্য সরকারের টাকা দিয়ে আমরা কেন্দ্রের প্রকল্প শেষ করার চেষ্টা করছি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+