ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী?

বিধানসভা ভোটের ঘোষণা হওয়ার পরেই রাজ্যে রাজনৈতিক দলগুলির প্রার্থীরা জোরদার ভাবে প্রচার শুরু করেছেন। এবার সেই তালিকায় নাম যোগ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী। তিনি নিজের কেন্দ্র ভবানীপুর থেকেই নির্বাচনী প্রচার শুরু করেছেন। রবিবার সন্ধ্যায় ভবানীপুরের অহিন্দ্র মঞ্চে দলীয় কর্মীদের সাথে বৈঠক করে ভোটের প্রস্তুতি এবং রণকৌশল নিয়ে আলোচনা করেন মমতা।

সেই সভায় এলাকার কাউন্সিলর এবং বুথ স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিনি বলেন, ভবানীপুরের মানুষের সাথে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক এবং সেই এলাকার সঙ্গে তাঁর আত্মিক যোগ রয়েছে।

সূত্রের খবর অনুসারে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীও কর্মীদের বিশেষ বার্তা দিয়েছেন। তাঁর বক্তব্য যে, কলকাতার অন্যান্য কেন্দ্রের তুলনায় ভবানীপুরে অনেক বড় ব্যবধানে জিততে হবে এবং ভোটের ব্যবধান ৬০ হাজারেরও বেশি করতে হবে।

আজ থেকেই একেবারে ময়দানে নামছেন মমতা ব্যানার্জী। তাঁর কেন্দ্র ভবানীপুর ছাড়া আর কোন কোন জায়গায় তিনি প্রচারে যাচ্ছেন সেই কর্মসূচি নিচে দেওয়া হল।

আগামী কয়েক দিনে মমতার প্রচার সূচি,

  • ২৪ মার্চ: আলিপুরদুয়ার, ময়নাগুড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়িতে সভা।
  • ২৫ মার্চ: রাজগঞ্জ, হরিরামপুর এবং মালদহে প্রচার।
  • ২৬ মার্চ: নবগ্রাম, খড়গ্রাম, ময়ূরেশ্বর এবং পাণ্ডবেশ্বরে সভা।
  • ২৭ মার্চ: পুরুলিয়া, কাশীপুর, ছাতনা এবং ওন্দায় প্রচার কর্মসূচি।
  • ২৮ মার্চ: কোতুলপুর এবং গড়বেতায় নির্বাচনী সভা।

উল্লেখ্য, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায় হবে।

প্রথম দফা (২৩ এপ্রিল): কোচবিহার, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ভোট গ্রহণ হবে।

দ্বিতীয় দফা (২৯ এপ্রিল): কলকাতা, হাওড়া, নদিয়া, দুই ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায় ভোট গ্রহণ হবে।

সমস্ত দফার ভোট শেষ হওয়ার পর ফল ঘোষণা করা হবে ৪ মে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+