Mamata Banerjee: ভোট প্রচারে এবার ভিন রাজ্যে যাচ্ছেন মমতা, কবে বিশেষ কর্মসূচি জেনে নিন

আজ থেকে লোকসভা ভোটের প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরে প্রথম সভা করবেন তিনি। সূত্রের খবর ভিন রাজ্যেও প্রচারে যাবেন তিনি। অসমে দুটি সভা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। আগামী ১৭ এবং ১৮ এপ্রিল অসমে দুটি জায়গায় সভা করবেন তিনি।

লোকসভা ভোটের আগে নিজের বাড়িতে পড়ে গিয়েই মাথায় চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে চারটে সেলাই পড়েছিল। তারপরে বিশ্রামেই ছিলেন তিনি। আজ অর্থাৎ রবিবার থেকে লোকসভা ভোটের প্রচারে নামছেন তিনি। প্রথমেই বেছে নিয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রকে।

Mamata Banerjee

এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মহুয়া মৈত্রকে। মহুয়াকে টার্গেট করেছে বিজেপি। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার মামলায় তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু হাজিরা দেননি তিনি। এমনকী সিবিআই তাঁর বাড়িতেও তল্লাশি অভিযান চালিেয়ছে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কৃষ্ণনগরের রাজ পরিবারের মহারাণীকে। তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। সেই ফোনালাপে ইডির উদ্ধার করকা ৩০০০ কোটি টাকা রাজ্যবাসীকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

অসমে ৪িট কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানেও একক লড়াইয়ে নামছে তারা। যদিও রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের পতাকা। কিন্তু জোট ভেঙে দেওয়ার পর অসমে আর কংগ্রেসের প্রচারে সামিল হয়নি তৃণমূল কংগ্রেস। শোনা যাচ্ছে ভিন রাজ্যে দলীয় প্রার্থী এবং কর্মীদের মনোবল বাড়াতে অসমে দুটি সভা করবেন তিনি।

আজ থেকে পুরো দমে লোকসভা ভোটের প্রচারে নামছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। প্রথমেই হাইভোল্টেজ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। মহুয়া মৈত্রকে দিয়েই প্রচারের ময়দানে ঝাঁঝ বাড়াতে চলেছেন তিনি। মাথায় আঘাত লাগার পর থেকে প্রথম প্রচারে যোগ দিচ্ছেন তিনি। তারপরে আবার মহুয়া মৈত্রের কেন্দ্রে।

কৃষ্ণনগরের পরে অধীরের গড় বহরমপুরে সভা করবেন তিনি। সেখানে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করবেন তিনি। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে ক্রিকেটার ইয়ুসুফ পাঠানকে। অধীরের গড়ে পাঠান বড় চমক তাতে কোনও সন্দেহ নেই। সেই পাঠানের হয়ে প্রচার করবেন তিনি। তার পরে যাবেন উত্তরবঙ্গে। সেখানে চার কেন্দ্রে প্রচার করবেন তিনি। সেখান থেকে যাবেন অসমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+