পাঁচ তারিখ নবান্নে শাহের মুখোমুখি মমতা! বৈঠকের জন্যে চেন্নাই সফর কাটছাঁট নেত্রীর

মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ! গরু-কয়লা পাচার নিয়ে যখন উত্তাল রাজ্য-রাজনীতি। ঠিক এই সময়েই নবান্নে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বসবেন রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে। আগামী পাঁচ নভেম্বর নবা

মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ! গরু-কয়লা পাচার নিয়ে যখন উত্তাল রাজ্য-রাজনীতি। ঠিক এই সময়েই নবান্নে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বসবেন রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে। আগামী পাঁচ নভেম্বর নবান্ন সভাঘরে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে।

বৈঠকের জন্যে চেন্নাই সফর কাটছাঁট নেত্রীর

মূলত সেখানে যোগ দিতেই শাহের বাংলা সফর বলে জানা যাচ্ছে। এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরাও মূলত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বেই এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবও।

বলে রাখা প্রয়োজন, এর আগে রাজনাথ সিংয়ের নেতৃত্বে নবান্নে এমন বৈঠক হয়েছিল। মূলত পূর্ব ভারতের পাঁচ রাজ্যের নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখতেই এমন বৈঠক হয়। এছাড়াও এমন বৈঠকে আন্তঃরাজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হয়। এছাড়াও সীমান্ত সংলগ্ন বিষয় নিয়ে আলোচনা হয় বিস্তারিত ভাবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন। তবে এই বৈঠকের পর আলাদা ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে অমিত শাহ বসবেন কিনা তা স্পষ্ট নয়। তবে এর আগে রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে চার তারিখ সম্ভবত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা চলে আসবেন বাংলাতে।

আর এই বৈঠকের জন্যে চেন্নাই সফর কাটছাঁট করলেন মুখ্যমন্ত্রী মমতা। গত কয়েকদিন আগেই বাংলার অতিরিক্ত রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে লা গনেশনকে। এরপরেই গতকাল সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আমন্ত্রিত হিসাবে যা রাজ্যপাল। মুখ্যমন্ত্রী তাঁর গোটা বাড়ি ঘুরিয়ে দেখান।

এমনকি এত ছোট ঘরে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন তা নিয়েও প্রশ্ন তোলেন লা গণেশন। আর এরপরেই চেন্নাইতে তাঁর দাদার জন্মদিনে যাওয়ার জন্যে আমন্ত্রণ জানান মমতাকে। আর সেই আমন্ত্রণ রক্ষা করতে তিনি যাবেন বলেও রাজ্যপালকে কথা দেন। কিন্ত্য শাহের সঙ্গে শহরে এই বৈঠক থাকায় এক দিনের মধ্যেই সমস্ত কাজ সেরে চেন্নাই থেকে কলকাতাতে ফিরবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অর্থাৎ যেদিন চেন্নাই পৌঁছবেন সেদিন রাতেই বিশেষ বিমানে কলকাতাতে ফিরে আসবেন তিনি। এমনটাই জানা যাচ্ছে।

তবে সাপ্রতিক পরিস্থিতিতে অমিত শাহের সঙ্গে মমতার বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। একাধিক ইস্যুতে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। সীমান্তে বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন মমতা। শাহের সঙ্গে বৈঠকে এই বিষয়ে সরব হবেন কিনা সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+