Mamata Banerjee: দুবাই হয়ে শনিবার সন্ধ্যাতেই লন্ডন উড়ে যাচ্ছেন মমতা, বিদেশের মাটিতে ঠাসা কর্মসূচি

Mamata Banerjee London Visit: শনিবার সন্ধ্যাতেই লন্ডনের উদ্দেশে রওনা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই হয়ে লন্ডন যাওয়ার কথা আছে তাঁর। হিথরো বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পিছিয়ে যায় মুখ্যমন্ত্রীর লন্ডন যাত্রা। আগামী সোমবার যেতে পারেন বলেও শোনা যাচ্ছিল। তবে আজ শনিবার সন্ধ্যায়তেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত যা খবর, রবিবার ভারতীয় সময় অনুযায়ী দুপুরে (লন্ডনের সময় সকাল) লন্ডনে নামার কথা আছে তাঁর।

পরিস্থিতির কথা ভেবে গ‍্যাটউইক বিমানবন্দরে মুখ্যমন্ত্রী নেমে যেতে পারেন বলে শোনা যাচ্ছিল। ইতিমধ্যে হিথরো বিমানবন্দর স্বাভাবিক। ফলে সেখানেই সরাসরি নামবেন বলে জানা যাচ্ছে। আজ শনিবার সকালে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ।

Mamata Banerjee London Visit

কিন্তু হিথরো বিমানবন্দর সংলগ্ন একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড সব তছনছ করে দেয়। রাতারাতি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দরে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ পরিষেবাও। ফলে কোনও বিমান গত কয়েকঘণ্টা ধরে হিথরো বিমানবন্দরে ওঠানামা করতে পারেনি। শুক্রবার অন্তত ১,৩৫১টি বিমান বাতিল করা হয়েছে বলে দাবি একাধিক সংবাদমাধ্যমের।

ঘটনার পরেই একাধিক বিমানকে মাঝ পথ থেকে ফিরিয়ে আনা হয়। নয় অন্য কোনও বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরেই এয়ার ইন্ডিয়া লন্ডনগামী সমস্ত বিমান বাতিল করে দেয়। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিমানে লন্ডন যাওয়ার কথা ছিল তা বাতিল করা হয়। ফলে মুখ্যমন্ত্রীর সফরসুচি নিয়ে শুরু হয় একাধিক জল্পনা।

এমনকী সূচি পিছিয়ে দেওয়া হতে পারে বলেও জল্পনা তৈরি হয়। জানা যাচ্ছে, আজ শনিবার ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সকালে নয়, বিকেলের বিমানে দুবাই হয়ে হিথরো বিমানবন্দরে নামার কথা আছে তাঁর।

Mamata Banerjee: একেবারে ঠাসা কর্মসূচি

আগামী সোমবার থেকেই বিদেশের মাটিতে একেবারে ঠাসা কর্মসূচি আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যা খবর, সোমবার ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠান আছে। সেখানে যোগ দেবেন মমতা। মঙ্গলবার রয়েছে বাণিজ্য সম্মেলন। সরকারি স্তরে বাণিজ্য সংক্রান্ত একটি বৈঠক আছে আগামী বুধবার। এরপরের দিন অর্থাৎ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ভাষণ দেওয়ার আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।

সেখানে কি বক্তব্য রাখবেন সেদিকে গোটা বাংলার নজর থাকবে। এরপরেই লন্ডন থেকে কলকাতায় ফেরার কথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সঙ্গেই একাধিক সরকারি আমলা এবং প্রতিনিধি লন্ডনে যাচ্ছেন বলেও খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+