'নির্বাচিত হয়ে পরিষেবা না দিলে সম্পর্ক থাকবে না, কেউ নেতা নয় সকলে কর্মী', ২১-র মঞ্চ থেকে হুঁশিয়ারি মমতার
২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলীয় নেতা কর্মীদের রীতিমতো হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। জনপ্রতিনিধিদের তিনি বার্তা দিয়েছেন কোনও অভিযোগ যেন আজ থেকে না আসে। কোনও দুর্নীতিতে জড়াবেন না। কোনও অন্যায় করবেন না আবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হুঁশিয়ারি দিয়েছেন, দলে কাজ না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । দলের সুপ্রিমোর মুখেও শোনা গেল সেই বার্তাই। বারবার জনপ্রতিনিধিদের সতর্ক করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। ২০২৪-র লোকসভা ভোটের পর তৃণমূল কংগ্রেস যে আত্মশুদ্ধিতে জোর দিয়েছে সেটা স্পষ্ট করে দিলেন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লোভ নয় সামাজিক বন্ধু হতে হবে। মানুষের কাছে পৌঁছতে হবে। যা ঘরে আছে তাতেই সন্তুষ্ট থাকুন লোভ করবেন না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলে কোনও বিত্তবান নয় বিবেকবানের কর্মীর প্রয়োজন। আর কেউ কাউকে নেতা মনে করবেন না সকলেই দলের কর্মে।
সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন. কোনও অভিযোগ যেন কারোর বিরুদ্ধে যেন আভিযোগ না আসে। আজ থেকেই পণ করুন। অভিযোগ আসলে কড়া পদক্ষেপ করা হবে বলে বার্তা দিয়েছেন তিনি। মানুষের সঙ্গে মিশে কাজ করার বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।
জনপ্রতিনিধিদের বার্তা দিয়েছেন, বড় গাড়িতে ঘোরার আগে স্কুটার বা সাইকেলে ঘোরা ভাল। অর্থাৎ মানুষের সঙ্গে মিশে কাজ করার বার্তা দিয়েছেন তিনি। যেখানে যেখানে জিতেছেন সেখানে সেখানে গিয়ে মানুষকে ধন্যবাদ জানিয়ে আসবেন। জনপ্রতিনিধিদের বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। আর যেখানে যেখানে জেতেননি সেখানে গিয়ে ক্ষমা চেয়ে আসবেন।
দলের সুপ্রিমো স্পষ্ট করে দিয়েছেন দলীয় কর্মীদের যে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাস ধরেই দলে দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোধ্যায়। রাজ্যে বেআইনি দখলদারি মারাত্মক আকারে বেড়ে গিয়েছে বলে জনপ্রতিনিধিদের কড়া বার্তা দিয়েছেন তিনি। একাধিক জায়গায় বেআইনি দখলদারি হচ্ছে। আর টাকা নিয়ে কাউন্সিলর বিধায়করা টাকা নিচ্ছে। এভাবে চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকী কলকাতা জুড়ে ফুটপাথ ভিন রাজ্যের বাসিন্দাদের দখলে চলে গিয়েছে বালে বার্তা দিয়েছিলেন তিনি।
এবারের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কোনও রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেননি। উল্টে দলের স্বচ্ছতা নিয়েই বেশি তৎপর হতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে। ২০২৬-র বিধানসভা নির্বাচনে দলের স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত দল গড়ার দিকে নজর দিয়েছেন। সেই সঙ্গে অখিলেশ যাদবকে মঞ্চে নিয়ে এসে জাতীয় রাজনীতিতেও বার্তা দিতে চেয়েছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications